কেরিয়ার

মাধ্যমিক পাশেই হবে রেলের নিয়োগ, জানুন কিভাবে পাবেন রেলের চাকরি সহজেই

যারা রেলের চাকরির জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্য এবারে চলে এলো দারুন খবর। দক্ষিণ পশ্চিম রেলওয়ে এবারে শিক্ষ্নবিশ পদে নিয়োগের জন্য পেশ করে দিলো বিজ্ঞপ্তি। যোগ্য প্রার্থীরা এবারে ৩ জানুয়ারি থেকে রেলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ হলো ২ ফেব্রুয়ারি। এই পদে আবেদন করলে আপনি সরাসরি রেলের চাকরি পেতে পারেন খুব সহজেই।

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল দ্বারা জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এর মাধ্যমে দক্ষিণ পশ্চিম রেলওয়েতে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, ডিজেল মেকানিক, মেশিনিস্ট এবং পেইন্টার সহ শিক্ষানবিশের ১৭৮৫টি শূন্য পদে নিয়োগ করা হবে। এই পদগুলিতে নিয়োগের জন্য নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে প্রার্থীকে। দশম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। নির্বাচিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বেতন পাবেন।

এই নিয়োগের একটি নির্দিষ্ট বয়সের সীমাও আছে। এই সীমা হলো ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। অর্থাৎ যারা এই বয়সের মধ্যেই আছেন তারাই এই পদের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও OBC প্রার্থীদের জন্য ৩ বছর ও SC/ST প্রাথীদের জন্য ৫ বছরের বয়সের ছাড় আছে। এছাড়াও, প্রার্থীকে একটি স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে পাস করতে হবে। ৫০ শতাংশ নম্বরসহ দশম শ্রেণীর পরীক্ষায় পাস করতে হবে প্রার্থীকে। এর পাশাপাশি, প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই শংসাপত্রও বাধ্যতামূলক।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026