উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলির সময়সূচি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে ২০২০ সালের আগস্ট মাসে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) দশম শ্রেণির পরীক্ষার সমস্ত উত্তরপত্রের মূল্যায়ন ক্রিয়া সম্পন্ন করেছে এবং চলতি বছর অর্থাৎ ২০২০ সালের আগস্ট মাসে ফলাফল ঘোষণা করা হবে এমনটাই আশা করা হচ্ছে। এই মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২০২০ সালের ১৮ই ফেব্রুয়ারি এবং শেষ হয় ২০২০ সালের ২৭শে ফেব্রুয়ারি। পরীক্ষার্থীরা WBBSE-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে wbbse.org এবং wbresults.nic.in পরীক্ষার সমস্ত ফলাফল জানতে পারবে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমগুলিকে জানান, “মূল্যায়ন পরবর্তী প্রক্রিয়া শেষ হতে একমাসের মতো সময় লাগবে, তারপর চলতি বছরের আগস্ট মাসে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা যেতে পারে বলে আশা করা হচ্ছে।” অপরদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “আগামী ১০ই জুনের পর রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার বাকি পরীক্ষাগুলির প্রক্রিয়া সমাপ্ত কথা ঘোষণা করব। সেই বিষয়ে বোর্ডকে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নিতে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া দেশে লক ডাউন উঠে গেলে ও পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে।”
পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ই মার্চ ২০২০ এবং তা শেষ হওয়ার কথা ছিল ২৭শে মার্চ ২০২০তে। কিন্তু করোনার সংক্রমণের জেরে পশ্চিমবঙ্গ সরকার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রক্রিয়ায় স্থগিতাদেশ আনতে বাধ্য হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…