রাজ্য

২০ জুলাই মাধ্যমিকের ফল প্রকাশ, জানুন কীভাবে দেখবেন রেজাল্ট

বহুদিন ধরেই জল্পনা চলছিল কবে হবে মাধ্যমিকের ফল প্রকাশ। এর আগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। জানা গেছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে ২২ জুলাই। আর এবারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ এবং সময়। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে আগামী ২০ জুলাই মঙ্গলবার সকাল ৯টায় মাধ্যমিকের ফল প্রকাশ হবার কথা রয়েছে। প্রত্যেক বছরের মতো সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে পর্ষদ সভাপতির তরফ থেকে। তারপরে দুপুর 12 টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন ওয়েবসাইট থেকে।

তবে এ বছর যেহেতু দশম শ্রেণীর পরীক্ষা হয়নি তাই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি পর্ষদ এর তরফ থেকে। এই কারণে নবম শ্রেণীতে ওঠার পর তারা যে রেজিস্ট্রেশন নম্বর পেয়েছিল তার ভিত্তিতে প্রাপ্ত নম্বর জানা যাবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার পাশাপাশি পর্ষদ সূত্রের খবর, যেদিন মাধ্যমিকের মার্কশীট পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে সেই দিনই তাদের হাতে মাধ্যমিকের এডমিট কার্ড কবে দেওয়া হবে। এই এডমিট কার্ড প্রত্যেক পরীক্ষার্থী জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে কাজে লাগে।

কিন্তু এ বছরের মাধ্যমিক পরীক্ষা করোনা ভাইরাসের কারণে নেওয়া সম্ভব হয়নি। এই কারণে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য একটি ৫০-৫০ ফর্মুলা তৈরি করা হয়েছে। অর্থাৎ নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বরের অর্ধেক এবং দশম শ্রেণীর ইন্টার্নাল অ্যাসেসমেন্টে পাওয়া নম্বরের অর্ধেক মিলিয়ে সম্পূর্ণ রেজাল্ট তৈরি করবে মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদ এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নম্বর এবং তাদের জন্ম তারিখ ব্যবহার করে নিম্নলিখিত কয়েকটি ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। এই ওয়েবসাইটগুলির তালিকা –

www.wbbse.wb.gov.in

wbresults.nic.in

www.exametc.com

www.indiaresults.com

www.results.shiksha

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026