নিউজ

সরকার এবার থেকে কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবে ১২,০০০ টাকা করে, দারুন সুখবর দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী

মধ্যপ্রদেশের কৃষকদের জন্য আসলো একটি বড় সুখবর। এখন আর ১০ হাজার নয়, ১২ হাজার টাকা কৃষক ভাইদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। রাজগড় জেলায় কিষাণ-কল্যাণ মহাকুম্ভে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি বলেছিলেন যে এখন মুখ্যমন্ত্রী কিষাণ-কল্যাণ যোজনার অধীনে রাজ্য সরকার রাজ্যের কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা প্রদান করবে।

এখন, শিবরাজ সরকারের এই সিদ্ধান্তের পরে, কৃষকদের প্রতি বছর ১২,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে, যার মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা দেওয়া হবে।

এখন কৃষকরা পাবেন ৬ হাজার টাকা

আপনাদের জানিয়ে রাখি যে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী কিষাণ-কল্যাণ যোজনার আওতায় কৃষক ভাইদের ৪ হাজার টাকা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর তাঁদেরকে বার্ষিক ৬ হাজার টাকা দেওয়া হবে। এইভাবে, পিএম কিষানের বার্ষিক পরিমাণ হল ৬ হাজার টাকা এবং এখন মুখ্যমন্ত্রী কিষাণ-কল্যাণ যোজনার পরিমাণ হল ৬ হাজার টাকা, কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয় মিলে এবার থেকে কৃষকদের ১২,০০০ টাকা সাহায্য করবে।

সেচ ক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করে মুখ্যমন্ত্রী চৌহান বলেন, “আগের সরকার কৃষকদের উপর যে সুদের বোঝা চাপিয়েছিল, তা এখন কৃষকদের মাথা থেকে সরানো হচ্ছে।” তিনি বলেন, সেচের আওতাধীন এলাকা বৃদ্ধির ফলে কৃষকদের অবস্থার উন্নতি হয়েছে। একসময় যে রাজ্যে ৭.৫ লক্ষ হেক্টর সেচ ক্ষমতা ছিল, সেই রাজ্যের সেচ ক্ষমতা এখন বেড়ে ৪৫ লক্ষ হেক্টর হয়েছে। এর ফলে অনেকটাই উন্নতি হয়েছে রাজ্যের কৃষকদের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026