নিউজ

মাস্ক পরি না, বললেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র

নয়াদিল্লি: দেশজুড়ে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এমন সময় প্রথম থেকেই সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু দেশবাসী তো দূরের কথা প্রধানমন্ত্রীর এ হেনে বক্তব্যকে কার্যত অসমর্থন করে মাস্ক পরি না বলেছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। মাস্ক না পরার কথা বলতেই সম্বিত ফিরে পেয়ে তিনি ভাবলেন তাঁর এই বক্তব্যে স্বয়ং প্রধানমন্ত্রীকে অসম্মান করা হচ্ছে। তাই সঙ্গে সঙ্গে বক্তব্যকে সংশোধন করে নিয়ে তিনি বলেন, নিজে তো মাস্ক পরবই, সকলকে পরার পরামর্শও দিচ্ছি।

তবে মুখের কথা আর বন্দুকের গুলি এক জিনিস। একবার বেরিয়ে গেলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই মন্ত্রীর কথাও ফিরিয়ে নেওয়া গেল না। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দলের সকলের মুখে মাস্ক পরা ছিল। একমাত্র তিনিই মাস্ক পরে ছিলেন না। সাংবাদিক বৈঠকের শুরুতেই তাই মাস্ক কেন তিনি পরেননি, এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। আর এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘ওসব মাস্ক ফাস্ক আমি পরি না।’ তার এই কথায় কার্যত হতভম্ব হয়ে যান উপস্থিত থাকা সাংবাদিকরা। এমনকি পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় ওঠে।

তবে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের নিরিখে দেশবাসী কী সমালোচনা করছে, তার থেকেও বড় কথা যেখানে তাঁর দলের মাথা তথা দেশের প্রধানমন্ত্রী মাস্ক পরার জন্য দেশবাসীকে সব সময় পরামর্শ দিয়ে এসেছেন, সেখানে একই দলের নেতা তথা মন্ত্রী হয়ে এমন বিরূপ মন্তব্য তিনি করলেন কীভাবে? নিজের ভুল বুঝতে পেরে তাই সঙ্গে সঙ্গে নরোত্তম মিশ্র বলেন, ‘আমার কথার জন্য আমি দুঃখিত। মাস্ক নিজে তো পরবই। সকলকে পরার জন্য অনুরোধও করছি।’ তবে ভুল শুধরে নিলেও তাঁকে নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে সমালোচনা চরমে উঠেছে, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026