টলিউড

Puja Bannerjee: ‘মহাদেব’ খ্যাত পূজা ব্যানার্জী সাহসিকতার সাথে ভক্তদের স্তব্ধ করেছেন, এমন পোশাক পরেছেন, দেখুন ছবি

পূজা ব্যানার্জী টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ। ২০২১’এই নিজের স্বামী কুনাল বর্মার সাথে সামাজিক বিয়ে সেরেছেন তিনি। সেখানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দি টেলিভিশন জগতের অনেকেই। সেই সমস্ত ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ছেলে কৃশিভকে নিয়েই সামাজিক বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পূজা ব্যানার্জী ভালোই অ্যাক্টিভ, তা তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দেখলেই স্পষ্ট হয়। তিনি প্রায়ই নিজের নানা ফটোশুটের ছবি ও পরিবারের সাথে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের বানানো রিল ভিডিও’ও শেয়ার করে থাকেন। এছাড়াও ছেলের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ঝলক অভিনেত্রী নিজেই তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। কুনাল ও পূজা দুজনেই ব্যস্ততার ফাঁকে বেশিরভাগ সময়টাই কাটান তাদের ছেলে কৃশিভের সাথে।

সম্প্রতি আবারও অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে নেটদুনিয়ায়। যেখানে অভিনেত্রীকে কালো রঙের একটি রিভিলিং ক্রপটপ ও গোলাপি রঙের হাই থাই স্লিটেড লং স্কার্টে দেখা গিয়েছে। পায়ে ছিল মানানসই ট্রান্সপারেন্ট হাই হিলও। হালকা মেকাপে, খোলা চুলে এদিন দেখা দিয়েছেন তিনি। তার এই সাম্প্রতিক লুক যে আবারো গোটা সোশ্যাল দুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছে, পাশাপাশি মুগ্ধ করেছে তার ভক্তমহলকেও। সেকথা অবশ্য কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।

সম্প্রতি নিজের ঘনিষ্ঠ বন্ধু বন্দনা সাজনানি খাট্টারের সাথে কোন এক নামি হোটেলেই ডিনারে গিয়েছিলেন তিনি। সেখানেই তোলা নিজেদের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে ক্যাপশন হিসেবে পূজা ধন্যবাদ জানিয়ে লিখেছেন, তার মতো বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার। উল্লেখ্য, বন্দনা একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন প্রডিউসারও বটে। তবে এর পাশাপাশি তিনি নেটদুনিয়ায় নিজেকে ট্রাভেল ভ্লগার, ইনফ্লুয়েন্সার, মোটিভেশনাল স্পিকার হিসেবেও উল্লেখ করেছেন। বলাই বাহুল্য, অভিনেত্রীর পাশাপাশি বন্দনাও একটি কালো লং কাফতান ড্রেসে এদিন নজর কেড়েছেন সকলের।

Devparna Acharya

Recent Posts

শক্তিশালী SRH-কে হারাতে পারবে না KKR? ম্যাচের আগে উঠে এল ৩ বড় কারণ

চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…

May 1, 2026

এক ধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি! বাণিজ্যিক গ্যাসে আগুন, অপরিবর্তিত গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…

May 1, 2026

Airtel Recharge Plan: ২০০ টাকার কমে ২৮ দিনের আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা

জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…

May 1, 2026

আর টিকিটের চিন্তা নয়! শিয়ালদা থেকে NJP স্পেশাল ট্রেন, জানুন সময় ও স্টপেজ

রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…

May 1, 2026

May School Holiday 2026: মে মাসে বুদ্ধ পূর্ণিমা ও ঈদ-উল-আজহা, জানুন কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ

মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…

May 1, 2026

২০০ টাকার কমে Vi রিচার্জ প্ল্যান: আনলিমিটেড কলিং, SMS ও ডেটার দারুণ অফার

টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…

May 1, 2026