শ্রেয়া চ্যাটার্জী : ট্রেন চলবে বারানসি ইন্দোর এই রাস্তাতে। ট্রেনটির নাম কাশি মহাকাল এক্সপ্রেস। আর পাঁচটা ট্রেনে থেকে ট্রেনটি একটু অন্যরকম। শুধু অন্যরকম বললে ভুল হয় একটু অদ্ভুত প্রকৃতির। যারা শিবের ভক্ত তারা এই ট্রেনটি চড়তে বেশ পছন্দ করবেন। ১৬ ই ফেব্রুয়ারি ট্রেন প্রথম যাত্রা শুরু করেছে।
এই মহাকাল এক্সপ্রেসের ৬৪ নম্বর কোচ টির বি ফাইভ বার্থটি বুক করা হয়েছে মহাদেবের ছোট্ট মন্দির তৈরি করার জন্য। এই ট্রেনটি ৩ জ্যোতির্লিঙ্গ দর্শন এর জন্যই চালু করা হয়েছে। ট্রেন ছাড়ার সময় হুইসেলের আওয়াজে ও বেজে উঠবে ভোলানাথের নাম। শুধু তাই নয়, যাত্রীদের সুবিধার্থে ট্রেনের মধ্যে প্রতি কেবিনে ছটি করে চার্জিং পয়েন্ট থাকবে। পতাকা উড়িয়ে ট্রেন টির শুভযাত্রা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এমন সুন্দর ট্রেনে কেনা উঠতে চাইবে। আপনি যদি শিব ভক্ত হন কিংবা যদি একটু রহস্য ভালোবাসেন তাহলে কিন্তু ট্রেন টাতে আপনি উঠতেই পারেন। ট্রেনের মধ্যে এরকম ভগবানের মন্দির সচরাচর কোন ট্রেনে দেখা যায় না। তাই ভোলানাথের দর্শনও পাবেন, আর এমন একটি অদ্ভুত ট্রেনে ওঠার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…