বিনোদন

Sourav Ganguly : রাখি উৎসবে মাতলেন মহারাজ, ঘরোয়া আমেজে উদযাপন স্ত্রী ডোনার জন্মদিন

গতকাল গঙ্গোপাধ্যায় পরিবারে ছিল জোড়া উৎসব। হ্যাঁ বেহালার মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি। প্রথমত কাল ছিল রাখি উৎসব আর দ্বিতীয়ত ছিল স্ত্রী ডোনার জন্মদিন। দুই সেলিব্রেশন চললো বিসিসিআই ক্যাপ্টেনের বাড়িতে। প্রথমে রবিবার সক্কাল সক্কাল রাখি উৎসবে মাতলেন গোটা পরিবার।

এই দিন রাখি বাড়ি থেকে রাখি বন্ধন উৎসব পালন করলেন মহারাজ। সৌরভকে রাখি পড়ালেন তাঁর ছোট ভাইয়ের স্ত্রী জুঁই গঙ্গোপাধ্যায়। এই দিন সকালে সকলের প্রিয় দাদা বাঙালীবাবু সাজে সাজেন। সাদা পাঞ্জাবি আর পায়জামাতে ধরা দেন মহারাজ। এই দিন সৌরভ ছাড়াও তাঁর বড় দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে রাখি পরান ছোট ভাইয়ের স্ত্রী জুঁই।

অন্যদিকে, এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ছিল। তাই ডবল সেলিব্রেশন তো হতোই। করোনার জন্য কোনো জাঁকজমক নয় ঘরোয়া আয়োজনে স্ত্রীর জন্মদিন পালন করেন সৌরভ। এই বিশেষ দিনের মেয়ে সানার আয়োজনে একটি দারুণ চকোলেট কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন ডোনা। বিকেলের এই সুন্দর সময়ে সাক্ষী ছিলেন সৌরভের বাল্যবন্ধু প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়ও। এই দিন ঘরোয়া সেলিব্রেশন হলেও রাতের নৈশভোজ সপরিবারে বাইরের রেস্টুরেন্টে সারেন সৌরভ-ডোনা।

সম্প্রতি কেবিসির শ্যুটিং সারলেন মহারাজা। রাখী উৎসবের একদিন আগেই মুম্বাইতে শ্যুটিং সম্পন্ন করে বাড়ি ফেরেন। কেবিসির এই স্পেশাল এপিসোড আগামী ২৭ শে আগস্টের শানদার শুক্রবারের এপিসোডে দেখামো হবে। এই দিনে সৌরভের সাথে হটসিটে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার তথা বীরেন্দ্র সেহওয়াগ। বিশেষ দুই অতিথি হিসেবে এই দুই তারকার কেবিসিতে উপস্থিতি দেখা যাবে। তবে এই অনুষ্ঠানে কত টাকা সৌরভ-বীরু জিতেছে তা জানা যায়নি‌। দীর্ঘদিন পর কোন রিয়েলিটি শোয়ের অতিথি হিসেবে দেখা যাবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভকে। কিছুদিন পর দাদাগিরি সিজন ৯ ও শুরু হবে টেলিভিশন পর্দাতে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026