নিউজ

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী শিবসেনার, মন্ত্রীসভায় যোগ এনসিপি, কংগ্রেসও

অরূপ মাহাত: মহারাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থা কাটতে চলেছে। সরকার গঠন করতে চলেছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। গতকাল এক বৈঠকে তিন দলের প্রথম সারির বেশ কয়েকজন নেতা সরকার গঠনের সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছেন। ‘ন্যূনতম অভিন্ন কর্মসূচির’ মাধ্যমে সরকার গড়তে জোটবদ্ধ উদ্ভব ঠাকরে, শরদ পাওয়ার ও সোনিয়া গান্ধীর দল।

কোন কোন বিষয়কে সামনে রেখে ন্যূনতম অভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে, সে বিষয়ে গতকালের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তা বর্তমানে তিন দলের শীর্ষনেতৃত্বের সিলমোহরের অপেক্ষায়। তবে আজ সন্ধ্যার মধ্যে তিন দলের সর্বোচ্চ নেতৃত্ব তাতে সই করে সরকার গঠনের কাজ ত্বরান্বিত করবেন বলে জানা গেছে।

সূত্রের খবর, প্রথমে বিজেপি বিরোধী জোটকে বাইরে থেকে সমর্থন জানানোর কথা বললেও, মন্ত্রীসভায় যোগ দিচ্ছে তিনদলই। মন্ত্রীসভায় সদস্য পদ বন্টন নিয়েও আলোচনা হয়েছে গতকালের বৈঠকে। মুখ্যমন্ত্রীর পদ সহ মোট ১৬ জন মন্ত্রী থাকছেন শিবসেনা থেকে। অন্যদিকে, এনসিপি ও কংগ্রেস পাচ্ছে যথাক্রমে ১৪ ও ১২ জন মন্ত্রী। বিধানসভার অধ্যক্ষের পদও পাচ্ছে কংগ্রেস। খুব শীঘ্রই সরকার গঠনে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বিরোধী জোট, এমনটাই খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026