নিউজ

ফের লকডাউন বাড়াল মহারাষ্ট্র

দেশের মধ্যে সবথেকে করোনায় আক্রান্তের হার বেশি মহারাষ্ট্রে। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কেন্দ্রের সিদ্ধান্তের আগেই রাজ্যে লক ডাউনের মেয়াদ বাড়িয়ে দিলেন। আগামী ৩১ শে মে পর্যন্ত মহারাষ্ট্রে লক ডাউনকে দীর্ঘায়িত করলেন উদ্ধব ঠাকরে। সে রাজ্যে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ১১৩৫ জনের।

সমীক্ষা বলছে চলতি মাসের শেষের দিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে যেতে পারে। মহারাষ্ট্রের মুম্বাইতে সবথেকে খারাপ অবস্থা। মুম্বাইয়ে করোনার সংক্রমণের ফলে জেরবার অবস্থার কারনে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন।

গত শুক্রবার মহারাষ্ট্রের অর্থনৈতিক হালকে কিভাবে ক্রমে স্বাভাবিক করা যায় সেই সম্বন্ধে জোট শরিক এনসিপি প্রধান শরদ পাওয়ার সহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এদিকে আজই কেন্দ্রীয় সরকারের তরফে চতুর্থ দফার লক ডাউনের নয়া নির্দেশিকা ঘোষণা করার কথা। তার আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রাজ্যে ৩১ শে মে পর্যন্ত লক ডাউন বৃদ্ধি করলেন।

Anirban Kundu

Recent Posts

‘পিকচার এখনও বাকি’—দলের বিরুদ্ধেই বিস্ফোরক রাঘব! ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

আম আদমি পার্টির অন্দরে দ্বন্দ্ব যেন আরও তীব্র আকার নিচ্ছে। রাজ্যসভায় পাঞ্জাব ইস্যু তুলতে ব্যর্থ…

April 5, 2026

সোনার দামে বড় বদল! আজ কত কমল রেট—জানলে অবাক হবেন

৫ এপ্রিল ২০২৬-এ দেশের সোনার বাজারে সামান্য দামের পরিবর্তন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা…

April 5, 2026

তালসারিতে পৌঁছলেন প্রিয়াঙ্কা! FIR-এর পর সরাসরি স্পটে টলিউড—এবার কী হবে?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে তদন্ত এখন নতুন মোড় নিয়েছে। রিজেন্ট পার্ক থানায় FIR দায়েরের…

April 5, 2026

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026