নিউজ

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, ২ দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা, জানালেন সঞ্জয় রাউত

অরূপ মাহাত: মহারাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থা কাটতে চলেছে। আশঙ্কার মেঘ সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে জোট সরকার। এমনটাই জানালেন শিবসেনার বর্ষীয়ান নেতা সঞ্জয় রাউত। এ বিষয়ে আগামী ২ দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ভব ঠাকরে শপথ নেবেন বলে দাবি করে তিনি জানান, ‘মহারাষ্ট্রের মানুষ চান মুখ্যমন্ত্রী হোক শিবসেনার থেকে। সেই ভাবাবেগকে সম্মান জানাতেই শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার গঠনে ইতিবাচক পদক্ষেপ নিতে চলেছে।’ এ বিষয়ে নিজেদের মধ্যে ঘনঘন দীর্ঘ বৈঠকে বসছেন শীর্ষ নেতারা।

তিন দলের শীর্ষ নেতৃত্বের ঐক্যমতের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বক্তব্য নিয়ে জলঘোলা হলেও শেষ পর্যন্ত বিজেপি বিরোধী জোটেই থাকছেন তিনি। সূত্রের খবর, এর বিনিময়ে হয়তো তাঁকে আড়াই বছরের জন্যে মুখ্যমন্ত্রীত্বের গদি ছাড়তে পারেন উদ্ভব ঠাকরে।

সেক্ষেত্রে প্রথম আড়াই বছর শিবসেনা ও পরবর্তী আড়াই বছর এনসিপির মুখ্যমন্ত্রী দেখতে পাবেন মহারাষ্ট্রের সাধারণ মানুষ। জোট নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও। আগামী ১ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের সমস্ত প্রক্রিয়া শেষ করতে চান তারা, এমনটাই জানিয়েছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026