নিউজ

‘মধ্যপ্রদেশের ভাইরাস মহারাষ্ট্রে প্রবেশ করতে পারবে না’, হুঁশিয়ারি শিবসেনা নেতা সঞ্জয় রাউতের

কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছেন মধ্যপ্রদেশের দীর্ঘদিনের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফলে কমলনাথ চালিত মধ্যপ্রদেশ সরকারের অবস্থা এখন টালমাটাল। এই পরিস্থিতিতে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউৎ। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি আজ বলেন, ‘মধ্যপ্রদেশের ভাইরাস মহারাষ্ট্রে প্রবেশ করতে পারবেনা। এখানে ওরকম কোনো অপারেশন সফল হবেনা। কারণ এখানে অপারেশন থিয়েটারে আমাদের মতো সার্জনরা বসে আছে, কেউ অপারেশন করতে এলে তারই অস্ত্রোপচার হয়ে যাবে।’

সঞ্জয় রাউৎ এর আগে এদিন টুইটে বলেন, ‘মহারাষ্ট্রে এর আগে একটা অপারেশন ভেস্তে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে ক্ষমতা অন্যরকম, এখানে কোনো অপারেশন চলবে না। চিন্তার কিছু নেই।’ প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিজেপির সাথে জোট হিসেবে লড়লেও শেষপর্যন্ত কংগ্রেস এবং এনসিপির সাথে সরকার গড়ে শিবসেনা। মুখ্যমন্ত্রী হন শিবসেনার উদ্ভব ঠাকরে।

আরও পড়ুন : বিজেপি পরিবারে আমাকে জায়গা দেওয়ার জন্য মোদী ও শাহকে ধন্যবাদ : সিন্ধিয়া

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দীর্ঘদিন কংগ্রেসে থাকার পর বিজেপিতে যাওয়া প্রসঙ্গে সঞ্জয় রাউৎ বলেন, ‘এর পিছনে বিজেপির সরাসরি হাত নেই। কংগ্রেসের মধ্যেই অসন্তোষ আছে।’ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে ২২ জন বিধায়ক যাওয়ার প্রসঙ্গে সঞ্জয় রাউৎ বলেন, ‘একজন নেতার সাথে এতজন বিধায়ক যাচ্ছেন মানে তার যথেষ্ট প্রভাব রয়েছে দলে। সেই প্রভাবকে কংগ্রেসের অস্বীকার করা উচিত হয়নি। সিন্ধিয়াজির ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল কংগ্রেসের।’

মধ্যপ্রদেশে কংগ্রেসের এই ভাঙনে অমিত শাহকে কৃতিত্ব দিতে নারাজ সঞ্জয় রাউৎ। তাঁর মতে, ‘কোনো চাণক্যই এই কাজ করতে পারবেনা। এটা কংগ্রেসেরই অভ্যন্তরীণ সমস্যা।’ আজকেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের এখন টালমাটাল অবস্থা। এখন দেখার শেষপর্যন্ত ঘটনা কোনদিকে মোড় নেয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026