নিউজ

করোনা পরিস্থিতিতে যৌনকর্মীদের জন্য বড় ঘোষণা মহারাষ্ট্র সরকারের

মুম্বই: করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউন হওয়ার ফলে দেশের অধিকাংশ মানুষ আজও কর্মহীন। ধুঁকছে ভারতের অর্থনীতি। আর এ কথা এক বিবৃতিতে নিজেরাই স্বীকার করে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পর্যন্ত বলেছিলেন যে, ভারতের অর্থনৈতিক এই মুহূর্তে সংকটজনক অবস্থায় রয়েছে। যদিও ধীরে ধীরে তা ঘুরে দাঁড়াচ্ছে বলেও তিনি দাবি করেছেন। এমন অবস্থায় দেশের বিভিন্ন রাজ্য সরকার নিজ নিজ রাজ্যে বেশ কিছু সাহায্যের হাত সাধারণ মানুষদের দিকে বাড়িয়ে দিয়েছে। কোনও সরকার চাল, ডাল এসবের ব্যবস্থা করে দিয়েছে। কোনও সরকার আবার ভর্তুকিহীন রেশনের মাধ্যমে নিম্নবিত্ত মানুষগুলোর মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দেওয়ার যোগান করেছে। কিন্তু সব ক্ষেত্রেই কোথাও যেন ব্রাত্য রয়ে গিয়েছিল যৌনকর্মীরা। তবে তাদের ব্রাত্য থাকার দিন শেষ হতে চলেছে। কারণ, রাজ্যের সমস্ত যৌনকর্মীদের পাশে থাকার জন্য হাত বাড়িয়েছে মহারাষ্ট্র সরকার।

এই মুহূর্তে মহারাষ্ট্রে দ্বিতীয় দফার লকডাউন চলছে। করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। তাই উদ্ধব ঠাকরে সরকার দ্বিতীয়বার লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী এই মুহূর্তে মহারাষ্ট্রে লকডাউন চলছে। এরই মাঝে অভিনব ঘোষণা মহারাষ্ট্র সরকারের। মহারাষ্ট্রের তথ্য ও শিশু বিকাশ মন্ত্রী যশোমতী ঠাকুরের প্রসঙ্গে বলেছেন, আর্থিক মন্দার বাজারে সরকারের সকল যৌনকর্মীদের পাশে থাকবে। সরকারের পক্ষ থেকে ৫১ কোটি টাকা অনুদানের সাহায্য করা হবে যৌনকর্মীদের। জানা গিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজা টাকা করে যৌনকর্মীদের হাতে তুলে দেওয়া হবে। এর মধ্যে যে সকল যৌনকর্মী সন্তানরা স্কুলে যায়, তাদের পতন ঘটানোর জন্য আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।

প্রতি মাসে পাঁচ কেজি করে রেশন দেওয়া হবে। যার মধ্যে তিন কেজি গম এবং দু’কেজি চাল থাকবে। সব মিলিয়ে মোট ৫১ কোটি ১৮ লাখ টাকা যৌনকর্মীদের অনুদান দেওয়ার কথা ঘোষণা কর হযেছে।। জন্য ধার্য করেছে মহারাষ্ট্র সরকার স্বভাবতই এই ঘোষণার ফলে স্বস্তি পেয়েছেন সে রাজ্যের যৌনকর্মীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026