খেলা

১৫ বছর আগে এইদিনে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ ধোনির, দেখুন ঝুলিতে কি কি রেকর্ড আছে

২০০৪ সালের আজকের দিনে এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মহেন্দ্র সিংহ ধোনির। অর্থাৎ আজ কে তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ১৫ বছর পূর্ণ হলো। ক্যারিয়ারের শুরুর দিকে কিছু উত্থান-পতন ঘটলেও তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। খড়্গপুরে রেলের চাকরি করার পাশাপাশি ক্রিকেট প্র্যাকটিস করতেন তিনি। সেখান থেকে ভারতীয় ক্রিকেটে পদার্পণ করেন তিনি।

বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ধোনি প্রসঙ্গে বলেন ২০০৩ বিশ্বকাপের আগে ধোনির সাথে আমার দেখা হলে হয়তো আমাদের ২০১১ পর্যন্ত অপেক্ষা করতে হতো না একদিনের বিশ্বকাপের ট্রফির জন্য। ২০০৩ এই সেটা ঘরে তুলতে পারতাম। প্রসঙ্গত ২০০৩ বিশ্বকাপে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। এর পরেই ধোনি ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে দলে সুযোগ পান।

আরও পড়ুন : ধোনিকে টপকে ফোর্বস ইন্ডিয়ার শীর্ষস্থানে বিরাট কোহলি

২০১৪ সালের টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তিনি। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। হয়তো খুব শীঘ্রই তাকে আবার ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে। সেই আশায় বুক বেঁধে রয়েছেন তার অগণিত ভক্তবৃন্দ।

এখন পর্যন্ত ১৭২৬৬ আন্তর্জাতিক রানসহ মহেন্দ্র সিংহ ধোনির ঝুলিতে রয়েছে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি, একটি একদিনের বিশ্বকাপের ট্রফি ও একটি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। এছাড়াও ক্যাচিং ও স্টাম্পিং মিলিয়ে উইকেটের পিছনে ৮২৯ শিকার রয়েছে তার। এছাড়াও তার নেতৃত্বেই ভারত প্রথম টেস্ট ক্রিকেটের ক্রমতালিকায় এক নম্বর স্থান অর্জন করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026