বিশ্ব ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি যে এক বিরাট ব্যক্তিত্ব তা নিশ্চয়ই বলে দিতে হয় না। ভারতীয় ক্রিকেটের তার যে ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা ২০১১ সালের এক দিনের বিশ্বকাপে দেখেছে গোটা ভারতবাসী। বিশ্বকাপের ফাইনালে তার ব্যাটে ৯১ রানের জয় সূচক ইনিংসটি নিশ্চয়ই মনে রয়েছে আপনার। সেদিন প্রায় পরাজিত হওয়া ম্যাচকে একার লড়াইয়ে জিতিয়ে ভারতকে দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন সার্থক করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বছর তিনেক আগে। তবুও বিশ্ব ক্রিকেটে আজও সমভাবে আলোচিত হয়ে আসেন ভারতের এই প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার। আপনি জানেন কি, ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার বর্তমানে মহেন্দ্র সিং ধোনির বার্ষিক আয় কত? সম্প্রতি তার একটি আভাস পাওয়া গেছে আয়কর বিভাগের দেওয়া তথ্যে। আয়কর বিভাগ কর্তৃক জানানো হয়েছে, ২০২২-২৩ অর্থ বছরে মহেন্দ্র সিং ধোনি অগ্রিম ৩৮ কোটি টাকা ট্যাক্স প্রদান করেছেন।
শুনে নিশ্চয়ই হতবাক হয়েছেন আপনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরেও কিভাবে একজন মানুষ এই বিশাল পরিমাণ ট্যাক্স প্রদান করতে পারেন। আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২২-২৩ অর্থ বছরে তিনি ঝাড়খণ্ডের সর্বোচ্চ ট্যাক্সদাতা বলেও জানানো হয়েছে আয়কর বিভাগের তরফ থেকে। শুধু এই প্রথমবার নয়, ২০২১-২২ অর্থ বছরেও তিনি একই সংখ্যক ট্যাক্স প্রদান করে ঝাড়খণ্ডের সর্বোচ্চ ট্যাক্সদাতা নির্বাচিত হয়েছিলেন।
যদি মহেন্দ্র সিং ধোনির আয়ের কথা বলি, তবে তিনি বেশিরভাগ টাকা উপার্জন করে থাকেন বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে। পাশাপাশি বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেন। এছাড়া আইপিএল থেকে বার্ষিক বিশাল অংকের টাকা উপার্জন করেন তিনি। এক প্রতিবেদনে জানানো হয়েছে, মহেন্দ্র সিং ধোনির মাসিক আয় প্রায় ৬ কোটি টাকা। উল্লেখ্য, বর্তমানে মহেন্দ্র সিং ধোনি প্রায় ১০৩০ কোটি টাকার মালিক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…