খেলা

MS Dhoni: এই সুন্দরী রমনীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ধোনি, প্রেমের শেষ পরিণতি জানলে আঁতকে উঠবেন আপনিও

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায় মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও নিজের কর্মকাণ্ডের মাধ্যমে সর্বদা সংবাদ শিরোনামের শীর্ষনাম দখল করে থাকেন। ভারতীয় দল থেকে অবসর নিয়ে বর্তমানে মহেন্দ্র সিং ধোনি তার স্ত্রী সাক্ষী ধোনি এবং কন্যা জিভার সঙ্গে আনন্দের সময় পার করছেন। তব সম্প্রতি মহেন্দ্র সিং ধোনি ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তার যুবক বয়সে কর্মকান্ডের জন্য। আপনাদের জানিয়ে রাখি, সাক্ষীর সঙ্গে বিয়ে হওয়ার পূর্বে মহেন্দ্র সিং ধোনি অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন।

তবে দুর্ভাগ্যবশত তার মৃত্যু হৃদয় কাঁপিয়ে দিয়েছিল ভারতীয় প্রাক্তন ক্রিকেটারের। সাক্ষীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পূর্বে মহেন্দ্র সিং ধোনি প্রিয়াঙ্কা ঝাঁ-এর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে ছিলেন। তবে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় প্রিয়াঙ্কার। আর এরপর সম্পূর্ণ বদলে যেতে থাকে ধোনির স্বাভাবিক জীবন। মহেন্দ্র সিং ধোনির জীবনে অকল্পনীয় এই ঘটনাটি ঘটেছিল ২০০৪ সালে, যখন নাইরোবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় যুব সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে ধোনি খেলায় ব্যস্ত ছিলেন। ওই সময় সড়ক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে যান তার প্রথম প্রেমিকা প্রিয়াঙ্কা ঝাঁ। দেশে ফিরে মাহি জানতে পারেন দুর্ঘটনার খবরটি।

এবার ধোনির সেই প্রথম প্রেমিকার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, একটা সময় ধোনি প্রিয়াঙ্কাকে এতটাই ভালবেসে ফেলেছিলেন যে, বাকি জীবনটাও তারা এক সঙ্গে কাটাবেন বলেই স্থির করে ফেলেছিলেন তিনি। তবে আকস্মিক পথ দুর্ঘটনা সমস্ত পরিকল্পনা দুঃস্বপ্নে পরিণত হয় ভারতীয় ক্যাপ্টেনের। সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির প্রথম প্রেমিকা অর্থাৎ প্রিয়াঙ্কার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। নেট প্রেমীদের এক অংশের বক্তব্য, মহেন্দ্র সিং ধোনির প্রথম প্রেমিকা প্রিয়াঙ্কা যেকোনো বলিউড অভিনেত্রীর চেয়ে অধিক সুন্দরী ছিলেন।

Kriti Lekha Shome

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026