গ্ল্যামার ওয়ার্ল্ড এবং কন্ট্রোভার্সি যেন একই মুদ্রার দুই পিঠ। মাঝে মাঝেই বলি টাউনে বিভিন্ন সম্পর্কের বিতর্ক চর্চার কেন্দ্রবিন্দুতে আসে। বিশেষ করে এমন বিতর্কের চোরাগলিতে অনেকবারই আটকে গিয়েছিলেন বিখ্যাত সিনেমা পরিচালক মহেশ ভাট। তাঁর পরিচালিত একাধিক সিনেমা সুপারহিট হলেও, নিজের ব্যক্তিগত জীবনে অনেক বিতর্কের শরিক হয়েছিলেন তিনি। তার মধ্যে একটি বিতর্ক হল নিজের মেয়েকে চুমু খাওয়া এবং অনক্যামেরা তাঁকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করা। শুনে অবাক লাগলেও, এমনটাই সত্যি হয়েছিল।
মহেশ ভাটের সর্বজ্যেষ্ঠ কন্যা পূজা ভাটের কথা বলা হচ্ছে এই প্রতিবেদনে। আজ পূজা ভাটের জন্মদিন। ৫০ বছর বয়সে পা দিলেন তিনি। ছোট থেকেই বাবা মহেশ ভাটের সাথে বেশ নিবিড় সম্পর্ক ছিল তার। তাঁরা একসাথে অনেক সিনেমাতেই পরিচালনার কাজ করেছেন। এছাড়াও মেয়ের সাথে এমনই সম্পর্ক ছিল যে মহেশ ভাট একটি ম্যাগাজিনের শুটিংয়ে মেয়ে পূজা ভাটকে কোলে বসিয়ে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়েছিলেন। এছাড়াও সাক্ষাৎকারে বলেছিলেন, “পূজা যদি আমার মেয়ে না হতো, তাহলে ওকে বিয়ে করতে কোনো সমস্যা হতো না।”
৮০ এর দশকে ম্যাগাজিনের কভারে বাবা মেয়ের চুমুর দৃশ্য দেখে আঁতকে উঠেছিল আট থেকে আশি সকলেই। সমালোচনার ঝড় উঠেছিল দেশজুড়ে। শেষপর্যন্ত প্রাণ সংশয় এর হুমকি পেয়ে মহেশ ভাট গোটা ঘটনার জন্য সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তবে সেই বিতর্কের রেশ এখনও কাটেনি। মহেশ ভাট বা পূজা ভাটের প্রসঙ্গ এলেই সেই ম্যাগাজিন কভারের কথা সবার আগে উঠে আসে। তখন নেটিজেনদের মনে হয়েছিল মহেশ ভাটের এমন কীর্তি সত্যিই তার মেয়ের সাথে অন্যায়। সকলে অবাক হয়ে একটাই প্রশ্ন করেছিল যে কি করে একজন বাবা তার মেয়ের সাথে এমন কাজ করতে পারে। এই প্রসঙ্গ নিয়ে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড় ওঠে।
ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…
দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…
ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…
নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…