বলিউড

Mahesh Bhatt: মেয়ে না হলে পুজাকেই বিয়ে করে নিতেন মহেশ ভাট, মিডিয়ার সামনে নিজেই জানিয়েছিলেন পরিচালক

বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক মহেশ ভাট। বর্তমানে আলিয়া-রণবীরের বিয়ের সূত্রে চর্চায় তিনিও। বলিউডের হরর ও বোল্ড ছবি তৈরীর জন্যই তিনি জনপ্রিয়। উল্লেখ্য, সবধরনের ছবিই বানিয়েছেন তিনি। তার পরিচালিত বেশ কয়েকটি ছবির নাম- সাথী, জিসম, রাজ, রাজ ২, মার্ডার, রোগ, দাস্তাক, দিল হে কে মানতা নেহি, হাম হে রাহি পেয়ার কে, ডুবলিকেট, সারক ২’এর মতো আরও একাধিক জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন তিনি।

শুরুতেই কিরাণ ভাটের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহেশ ভাট। যার আগের নাম ছিল লরেন ব্রাইট। পরবর্তীকালে তাদের দুটি সন্তান হয় রাহুল ভাট ও পূজা ভাট। ৯০’এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পূজা ভাট। তবে একটা সময় ৮০’র দশকের জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী পারভিন ববির সাথে সম্পর্কে জড়িয়েছিলেন পরিচালক। সেই নিয়ে চর্চাও হয়েছিল মিডিয়াতে। এরপরেই কিরাণ ভাটের সাথে বিচ্ছেদ হয়ে যায় মহেশ ভাটের। পরবর্তীকালে সোনি রাজদানের সাথে আংটি বদল করেন পরিচালক। তাদের দুই সন্তান, আলিয়া ভাট ও শাহিন ভাট।

তবে একটা সময় নিজের মেয়ে পূজা ভাটকে নিয়ে তুমুল চর্চিত হয়েছিলেন পরিচালক। মেয়ের সাথেই করেছিলেন বোল্ড ফটোশুট। পূজা ভাটকে কোলে বসিয়ে লিপলক করতে দেখা গিয়েছিল পরিচালককে। মিডিয়ার মাধ্যমে সেই ছবি প্রকাশ্যে এসেছিল। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই তুমুল আলোচিত হয়েছিলেন তারা। এমনকি লোকজনদের চুপ করানোর জন্য প্রেসমিটও আয়োজন করেছিলেন সেইসময়ে। মিডিয়াকে ডেকে পরিচালক মহেশ ভাট যা বলেছিলেন, তা শুনে চমকে গিয়েছিলেন সাধারণ জনতাও। প্রকাশ্য মিডিয়ায় পরিচালক জানিয়েছেন, পূজা ভাট তার মেয়ে না হলে তিনি তাকেই বিয়ে করে নিতেন। এই মন্তব্য প্রকাশ্য মিডিয়ায় করার পর থেকে আরো বেশি করে পরিচালক কটাক্ষের শিকার হয়েছিলেন সেইসময়। এমনকি মিডিয়ার পাশাপাশি সাধারণ জনতার কাছ থেকেও নানা কু-মন্তব্য শুনতে হয়েছিল তাদের। সম্প্রতি সেই ঘটনাই আবারো উঠে এসেছে চর্চায়।

বর্তমানে পূজা ভাট ও রাহুল ভাটের সাথে আলিয়া ও শাহিনের ভালোই সম্পর্ক। এমনকি পূজা ভাটের সাথে সোনি রাজদানের সম্পর্কও স্বাভাবিক। প্রথমদিকে মেনে নিতে অসুবিধা হলেও পরে সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে গিয়েছে বলেই জানা যায়। বর্তমানে সকলে মিলে একটা সুস্থ-স্বাভাবিক পরিবারের মতোই সময় কাটান। আলিয়া-রণবীরের বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সব খুশির মুহূর্তেই একসাথে দেখা মিলেছে তাদের। অবশ্য সেই ঝলক নিঃসন্দেহে মিলবে সোশ্যাল মিডিয়াতেই।

Devparna Acharya

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026