খেলা

২২ গজে ফিরছেন মাহি, ধোনির প্র্যাকটিস দেখতে ভিড় জমিয়েছেন ভক্তরা (ভিডিও)

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন সংস্করণের জন্য প্রশিক্ষণ শুরু করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনি। এই নিয়ে ১১ বার চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে চলেছেন ধোনি যার মধ্যে তিন বার ট্রফি জিতেছে চেন্নাই। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে সেই হৃদয়বিদারক রান আউটের পর থেকে ক্রিকেট মাঠে আর দেখা যায়নি প্রাক্তন অধিনায়ককে।

আইপিএলে তিনি আবার মাঠে ফিরছেন। সেই জন্য ধোনির প্র্যাকটিস দেখতে ভিড় জমিয়েছেন ভক্তরা। ধোনির প্র্যাকটিসের মূহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে চেন্নাই দল। এবারের আইপিএল ধোনির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আইপিএল-২০২০ তে তিনি ব্যাট হাতে ভালো প্রর্দশন করতে পারলে অক্টোবর এ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত হতে পারেন তিনি।

আরও পড়ুন : কর্নাটককে হারিয়ে ১৩ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা

ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী থেকে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব পর্যন্ত মনে করেন যে আইপিএল সেই মঞ্চ যা ধোনি সহ অন্যান্য খেলোয়াড়দের জন্য বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে। তাই শুধু ধোনি নন আরও অনেক খেলোয়াড় আইপিএলকে পাখির চোখ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026