ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: পোস্ট অফিসে মহিলাদের জন্য শুরু হয়েছে বিশেষ প্রকল্প, দু বছরের মিলবে প্রচুর টাকা সুদ

মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট ভারত সরকার দ্বারা মহিলাদের জন্য তৈরি করা একটি নতুন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। সরকার এই প্রকল্পে ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রতি ত্রইমাসিকে এই ধরনের একাউন্টে টাকা যোগ করা হয়। কিন্তু সম্পূর্ণ পরিমাণ ম্যাচিউরিটির পরেই আপনারা পাবেন। এই প্রকল্পে গ্যারান্টি যুক্ত রিটার্ন পাওয়া যেতে পারে। দু বছরের বিনিয়োগে পেয়ে যাবেন দারুণ টাকা রিটার্ন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কত টাকা পাওয়া যাবে এই একাউন্টে বিনিয়োগ করলে।

যদি কেউ এই প্রকল্পে দু বছরের জন্য দুই লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি ম্যাচিউরিটিতে ২.৩২ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। এই প্রকল্পটি অনেকটা ফিক্স ডিপোজিট প্রকল্পের মত। এই প্রকল্পে কিন্তু ব্যাপক রিটার্ন এর সুবিধা রয়েছে। কমপক্ষে এক হাজার টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে এবং সর্বোচ্চ সীমা দুই লক্ষ টাকা। বিনিয়োগকারী চাইলে এই প্রকল্পে দুটি একাউন্ট খুলতে পারেন তবে দুটি অ্যাকাউন্টের মধ্যে ব্যবধান কিন্তু তিন মাসের থাকতে হবে। অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে নমিনি পুরো টাকা তুলতে পারবেন, এবং অ্যাকাউন্ট হোল্ডারের অসুস্থতার ক্ষেত্রে আপনারা অকাল প্রত্যাহারের সুবিধা পেয়ে যাবেন। অ্যাকাউন্ট হোল্ডারের অসুস্থতার ক্ষেত্রে আপনারা সময়ের আগে টাকা তুললে ৭.৫০ শতাংশের বদলে ৫.৫০ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন।

ফরম পূরণ করে আপনাকে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। প্যান কার্ড এবং আধার কার্ডের প্রতিলিপি আপনাকে জমা দিতে হবে। পাশাপাশি আপনাকে চেকের সাথে পে ইন স্লিপ দিতে হবে। পোস্ট অফিসের পাশাপাশি দেশের অনেক ব্যাংকে মহিলা সম্মান সঞ্চয় পত্রের সুবিধা আপনারা পেতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন যে কোন মহিলা এবং নাবালিকা কন্যাদের জন্য তার অভিভাবকরা। এছাড়া স্বামী তার স্ত্রীর জন্য এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026