ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Mahila samman savings: মহিলাদের জন্য নতুন প্রকল্প, লক্ষীর ভান্ডারের পাশাপাশি এবার আসবে আরও টাকা

পুরুষের পাশাপাশি এবারে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য নানারকম প্রকল্প নিয়ে আসতে শুরু করেছে ভারতের বিভিন্ন রাজ্যের সরকার গুলি। যদি মহিলাদের হাতে টাকা না থাকে তাহলে সমাজের অগ্রগতি হবে না এবং সমস্ত মহিলাকে আর্থিকভাবে স্বনির্ভর করা এখন প্রত্যেক সরকারের লক্ষ্য। আর সেই দিকে লক্ষ্য করেই কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার জন্য একটি লক্ষীর ভান্ডার নামক প্রকল্প চালু করেছে। তার সাথে সাথেই বাংলার মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান অনেক বেশি। সেই কারণে তারা একত্রিত হয়ে টাকা সঞ্চয়ের মাধ্যমে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারেন।

রাজ্য সরকারের স্বনির্ভর যোজনা প্রকল্পের মতই কেন্দ্রীয় সরকারের তরফেও মহিলাদের টাকা বিনিয়োগের বা আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এক নতুন বিনিয়োগ স্কিম পরিকল্পনা করা হয়েছে। এই স্কিমের নাম দেওয়া হয়েছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এই প্রকল্পটি পোস্ট অফিসে গেলে দেশে যে কোন মহিলা খুলতে পারবেন এবং এই প্রকল্পে মহিলারা টাকা সঞ্চয় করে একটা উচ্চ হারে রিটার্ন পেতে পারেন। অল্প করে টাকা জমালে যে কোন মহিলা পোস্ট অফিসে গিয়ে এই স্কিম চালু করতে পারেন এবং সঞ্চয়ের মাধ্যমে একটা দু লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারেন।

আপনাদের জানিয়ে রাখি মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্ট খুলতে গেলে নূন্যতম এক হাজার টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে এবং এই প্রকল্পে আপনি সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। বর্তমানে এই প্রকল্পে আপনি ৭.৫ শতাংশ করে সুদ পেয়ে যাচ্ছেন। ভারতের যে কোন ব্যাংকের একটি সাধারণ ফিক্স ডিপোজিটের থেকে অনেক বেশি সুদ পাবেন আপনি এই প্রকল্পে টাকা বিনিয়োগ করলে। তাই যদি আপনি এরকম একটি একাউন্ট খুলতে চান তাহলে আর দেরি করবেন না। আপনার কষ্টের রোজগার করা এই টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করার জন্য এই মহিলা সম্মান সেভিংস প্রকল্প গ্রহণ করুন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026