টেক বার্তা

Tata EV-এর খেলা শেষ করতে Mahindra নিয়ে আসছে এই ফিউচরিস্টিক গাড়ি, দুর্দান্ত রেঞ্জের সঙ্গে পাবেন দারুন ফিচার

দেশের SUV গাড়ি নির্মাতা কোম্পানিগুলির মধ্যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তাদের বড় পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আগামী সময়ে গ্রাহকরা একাধিক ইলেকট্রিক ভেহিকেল পেতে চলেছেন এই কোম্পানির তরফ থেকে। কোম্পানি সম্প্রতি একটি ইভেন্টে তাদের নতুন প্ল্যান নিয়ে এসেছে যেখানে SCORPIO, Bolero এবং Thar ছাড়াও XUV.e এবং BE সিরিজের বেশ কয়েকটি ইলেকট্রিক ভেহিকেল চালু হবে বলে জানা যাচ্ছে। এর মধ্যে XUV সিরিজের গাড়ি সবার আগে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। আর এই পরিকল্পনা রীতিমত ঘুম উড়িয়ে দিয়েছে টাটা মোটরস কোম্পানির। মাহিন্দ্রা সারা বিশ্বে অনেকগুলি ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করছে, যার মধ্যে একটি লঞ্চ হচ্ছে ভারতের বাজারে।

তার মধ্যেই খবর, XUV.e8 গাড়িটি হবে XUV700 গাড়িটির একটি অত্যাধুনিক বৈদ্যুতিক মডেল যা ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই এই গাড়ির পরীক্ষা শুরু হয়েছে এবং আগামী বছর এই গাড়িটি চালু হতে পারে। যেহেতু এটি একটি এসইউভি গাড়ি তাই টাটা কোম্পানির সাফারি গাড়ির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে এটি। ভারতের বাজারে এটি হতে চলেছে সব থেকে বড় ব্যাটারি প্যাক বিশিষ্ট গাড়ি। এই ব্যাটারী প্যাকে একবার চার্জ দিলে ৪৩০ থেকে ৪৫০ কিলোমিটার পর্যন্ত গাড়ি চলতে পারবে। এত বেশি ক্ষমতার সাথে এই গাড়িটি ৩৫০ বিএইচপি শক্তি উৎপাদন করতে পারবে। এই গাড়িতে AWD অর্থাৎ অল হুইল ড্রাইভ অপশন রয়েছে।

মাহিন্দ্রার এই গাড়ির বিস্তারিত স্পেসিফিকেশন এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সম্ভবত ২১ থেকে ৩০ লক্ষ টাকার এক্স শোরুম মূল্যে আপনারা এই গাড়িটি পেতে পারেন। তবে এর আনুষ্ঠানিক তথ্য এখনো পর্যন্ত আসেনি আমাদের কাছে। তবে ২০২৪ সালের মধ্যে এই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ করবে। টাটা কোম্পানির Safari ইলেকট্রিক ভেহিকেল এবং MG ZS EV এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026