ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Mahindra Scorpio: ২০ বছর ধরে এই SUV-কে প্রতিযোগিতায় হারাতে পারেনি কোন গাড়ি, রয়েছে দুর্দান্ত শক্তি এবং দারুণ কিছু বৈশিষ্ট্য

৯০ এর দশকে ভারতের বাজারে যখন ভালো এসইউভি গাড়ির চাহিদা ব্যাপকভাবে শুরু হয়েছিল সেই সময়ে একটি দেশীয় সংস্থা মাহিন্দ্রা নিয়ে এসেছিল একটি নতুন SUV গাড়ি। এই গাড়িটি দীর্ঘদিন ধরে ভারতের মানুষদের প্রথম পছন্দ হয়ে থেকেছে। এই গাড়িটি এতটাই জনপ্রিয় ছিল যে শুধুমাত্র শহরে এলাকা নয় গ্রামীন এলাকাতেও এই গাড়িটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই গাড়িটির নাম ছিল মাহিন্দ্রা স্করপিও এবং এই গাড়িতে খুব সহজেই সাত জন মানুষ একসাথে যাতায়াত করতে পারতেন। এই এসইউভি গাড়িটি দেখতে অত্যন্ত দুর্দান্ত ছিল এবং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুই এই গাড়িটির দারুন। সবদিক থেকেই শক্তিশালী ছিল এই গাড়িটি। অল্প সময়ের মধ্যেই মানুষের প্রিয় গাড়ি হিসেবে পরিচিত হতে শুরু করে মাহিন্দ্রা স্করপিও। ভারতের বাজারে নিজের একটা আলাদা নাম তৈরি করে ফেলে এই গাড়িটি।

কুড়ি বছরেরও বেশি সময় ধরে মাহিন্দ্রা স্করপিও SUV বাজারে নিজের একটা বিশেষ স্থান তৈরি করেছে। সময়ের সাথে সাথেই ক্রমাগত আপগ্রেড হয়েছে এই গাড়িটি। এই মুহূর্তে স্করপিও ক্লাসিক এবং SCORPIO N, এই দুটি ভার্সনে পাওয়া যায় এই গাড়ি। সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় অবশ্যই এই গাড়িটি অন্যতম। এই গাড়িটি প্রাথমিকভাবে ডিআই ইঞ্জিন দিয়ে চালু হয়েছিল। তারপরে ইন্টারকুলার ইঞ্জিন এবং তারপর টার্বো ইঞ্জিন এবং টার্বোহাইব্রিড ইঞ্জিন আসে এই গাড়িতে। তবে কিছু এমন বৈশিষ্ট্য ছিল যা এই গাড়িটিকে মানুষের সব থেকে পছন্দের এসইউভি গাড়ি করে রেখেছিল এত বছর ধরে।

কোম্পানি এই স্করপিও গাড়িটিকে একটি রাফ এসইউভি হিসেবে প্রচার করে থাকে। এই গাড়িতে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম থেকে শুরু করে টিল্ট স্টিয়ারিং, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, হাইট এডজাস্টেবল সিট, রিয়ার এসি ভেন্ট, ক্লাইমেট কন্ট্রোল এসি এবং ইলেকট্রিক্যাল এডজাস্টেবল ওভিআরএম এর মত ফিচার পাওয়া যায়। এছাড়াও এই গাড়িতে দুটি এয়ার ব্যাগ, স্পিড সেন্সিং ডোর লক, সিট বেল্ট এলার্ম, থ্রি ওয়ে এডজাস্টেবল সিটবেল, ক্র্যাশ গার্ড, এবং ABS এর মত ফিচার পাওয়া যায়।

Scorpio সব সময় তার শক্তিশালী ইঞ্জিনের জন্য বেশি পরিচিত হয়। বর্তমানে স্করপিও ক্লাসিক গাড়িটিতে ২.২ লিডারের ৪ সিলিন্ডার টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন পাওয়া যাচ্ছে। এই ইঞ্জিনটি ১৩০ bhp পাওয়ার জেনারেট করতে পারে এবং এর সর্বোচ্চ টর্ক ৩০০ নিউটন মিটার। তবে এই ইঞ্জিনটি অত্যন্ত সেনসিটিভ। হাইওয়ে রাইড থেকে শুরু করে শহরের ট্রাফিক, সবকিছুই এই ইঞ্জিনের সাহায্যে আপনি পেতে পারেন। খুব সহজেই এই এসইউভি আপনি চালাতে পারেন। এই গাড়িটির দুটি ভেরিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে। স্করপিও ক্লাসিক S মডেলের দাম ১৩ লক্ষ টাকা এবং S11 মডেলের দাম ১৬ থেকে ১৭ লক্ষ টাকার মধ্যে। তবে জায়গা অনুযায়ী দাম আলাদা হতে পারে

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026