Mahira Sharma: মিষ্টি হাসি দিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিলেন মাহিরা শর্মা, সকলে বলছেন ‘ভার্সেটাইল কুইন’

ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে ৮ থেকে ৮০ আজকাল সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। প্রায় সকলের অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকে ইত্যাদি জায়গায়। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসেই আমরা খবর পেয়ে যাই গোটা দেশের। সাধারণ মানুষ যেমন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ঠিক তেমনি তারকারাও এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের ফ্যানদের সাথে যোগাযোগ বজায় রাখেন। পাশাপাশি আবার পাপ্পারাজিরা সব সময় তারকাদের লেসবন্দি করে রাখতে চান। কারণ যতই হোক না কেন তারকাদের স্টাইল স্টেটমেন্ট গোটা দেশ ফলো করে চলে। এবার তাঁদের সামনে ধরা দিয়েছেন ‘বিগ বস ১৩‘ খ্যাত মাহিরা শর্মা।

মাহিরা শর্মার পরিচয়

মাহিরা শর্মা একজন ভারতীয় মডেল, অভিনেত্রী এবং টেলিভিশন ব্যক্তিত্ব, যিনি হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে কাজ করেন। ২০১৯ সালে জনপ্রিয় রিয়েলিটি শো “বিগ বস ১৩”-এ অংশগ্রহণের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। তাঁর জন্ম ১৯৯৭ সালের ২৫ নভেম্বর জম্মু ও কাশ্মীরের দিলগামে। তিনি ছোটবেলা থেকেই অভিনয় ও মডেলিংয়ের প্রতি আগ্রহী ছিলেন। তিনি তার কর্মজীবন শুরু করেন একজন মডেল হিসেবে, বিভিন্ন বিজ্ঞাপন ও ম্যাগাজিনে কাজ করে। ২০১৯ সালে, শর্মা “বিগ বস ১৩”-এ অংশগ্রহণ করেন, যেখানে তিনি একজন জনপ্রিয় প্রতিযোগী হিসেবে আবির্ভূত হন। এই শোতে তার পারাস ছাবড়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বেশ আলোচিত হয়েছিল। তবে সেই সম্পর্ক এখন অতীত হয়েছে। তবে মাহিরা সর্বদাই নেটদুনিয়াতে চর্চায় থাকেন। তাঁর সম্প্রতি প্যাপ ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

ভাইরাল ভিডিওর বিবরণ

ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে মাহিরা শর্মা কোনো একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং পাপ্পরাজিদের সামনে পোজ দিয়ে ছবি তুলছেন। মাহিরা হলুদ রঙের একটি সুন্দর শাড়ি ও ডিজাইনার ব্লাউজ পরে আছেন। তাঁর মিষ্টি হাসি দেখে ফিদা হয়ে গেছেন ফ্যানরা। এই ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। প্রায় ২০ হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই ভিডিওটি লাইক করেছেন ও মাহিরার সৌন্দর্য্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘বিউটিফুল মাহিরা‘। তো কেউ লিখেছেন, ‘ভার্সেটাইল কুইন‘। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026