অসংসদীয় শব্দটি নিয়ে আবারও বিতর্কে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। মোদি সরকারের এই নতুন ফরমান নিয়ে বৃহস্পতিবার কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংসদ কক্ষে অসংসদীয় শব্দের বিকল্প হিসেবে কোন শব্দ ব্যবহার করা যাবে তা নিয়ে এবার টুইট করে কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।
কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মহুয়া মৈত্র লিখলেন, অসংসদীয় শব্দের বিকল্প : এখন নিষিদ্ধ শব্দ – আই ওয়াশ, বিকল্প শব্দ অমৃতকাল। অন্যদিকে আরেকটি টুইটে মহুয়া মৈত্র লিখলেন, ‘গোলি মারো সালোঁ কো’, ‘বুলডোজার’, ‘ঠোক দো’ এর মত কিছু শব্দ কিন্তু এখনও পর্যন্ত সংসদে ব্যবহার করা যাবে। এই সমস্ত কথা একাধিকবার বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছে এর আগেও।
কেন্দ্রীয় সরকারের এই নয়া নির্দেশিকা নিয়ে ২০১৩ সালের লোকসভার তৎকালীন স্পিকার মিরা কুমারের বাচনভঙ্গির কায়দায়ে টুইট করে মহুয়া মৈত্র বৃহস্পতিবার লিখলেন, ‘ ব্যাঠ যাইয়ে, প্রেম এসে বোলিয়ে’। উল্লেখ্য, একটা দীর্ঘ সময় পর্যন্ত সংসদে হৈ হট্টগোলের সময় এভাবেই লোকসভার সাংসদদের শান্ত করতে দেখা যেত তৎকালীন স্পিকার মিরা কুমারকে। তৃণমূল সাংসদ আরো লিখেছেন, ‘লোকসভা এবং রাজ্য সভায় নতুন নিষিদ্ধ শব্দের তালিকায় সংঘিকে অন্তর্ভুক্ত করা হয়নি। আসলে বিজেপি ভারতকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে তার বর্ণনা দিতে গিয়ে বিরোধীরা যে সমস্ত শব্দ ব্যবহার করত সেই সমস্ত শব্দকে নিষিদ্ধ করেছে সরকার।”
তবে বিরোধীদের সমালোচনার পরে লোকসভার স্পিকার ওম বিড়লা স্পষ্ট করে জানিয়েছেন, ‘কোন শব্দই নিষিদ্ধ করা হয়নি। এই শব্দের তালিকাটি আসলে অভিব্যক্তির সংকলন, যা কক্ষের নথি থেকে বাদ দেওয়া হয়েছে।’ কিন্তু এরপরেও যে বিরোধীদের বিক্ষোভ থামবে এরকমটা মোটেও মনে হচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…