বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে পিছিয়ে নেই খুদেরাও।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক একরত্তি নিজের নাচের প্রতিভার সূত্র ধরেই পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। প্রশংসাও পেয়েছেন নেটনাগরিকদের একাংশের কাছ থেকে। বর্তমানে তার কোন নাচের ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক একরত্তিকে জনপ্রিয় বাংলা গান ‘ময়না ছলাৎ ছলাৎ’এর তালে খোলা আকাশের নীচেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ২ বছর আগে এই নাচের ভিডিওটি ‘সুমন্তি মন্ডল ডান্স স্টুডিও’নামের ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে এই একরত্তির দক্ষ নাচের ভিডিওটি পৌঁছে গিয়েছে ২ কোটির কাছাকাছি মানুষের কাছে। নৃত্য পরিবেশনের সময়ে লাল ঢাকাই শাড়িতে ও মানানসই সাজেই দেখা গিয়েছিল এই খুদেকে। আপাতত, এই ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই চর্চায় এই একরত্তি। উল্লেখ্য, একাধিকবার নিজের মায়ের সাথেও ক্যামেরার সামনে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে এই একরত্তিকে। অবশ্য তাদের ইউটিউব চ্যানেলে নজর রাখলেই তার একাধিক ঝলক মিলবে।
Coach is reframing fashion as narrative power with its Spring 2026 campaign, Explore Your Story.…
Luke Grimes is back as Kayce Dutton, the stoic fan favorite from Yellowstone. After riding…
Ryan Gosling’s upcoming film Project Hail Mary, based on Andy Weir’s Hugo Award-winning novel, is…
Fiona MacBain, a 55-year-old mom of three from Inverness, Scotland, has become a viral sensation…
Key Points Taylor Swift’s single “Opalite” has reached No. 1 on the Billboard Hot 100,…
Neve Campbell is back in the iconic role of Sidney Prescott for Scream 7, arriving…