নিউজ

Majherhat station: মাঝেরহাট মেট্রো স্টেশনে চলছে ফিনিশিং টাচ এর কাজ, পুজোর আগেই কি আরামের সফর করতে পারবে বেহালাবাসী?

জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো ইতিমধ্যেই চালু হয়েছে। ঠাকুরপুকুর শখেরবাজার বেহালা চৌরাস্তা এবং বেহালা বাজার এই চারটি স্টেশনে এই মুহূর্তে মেট্রো চলছে। তবে এবার মাঝেরহাট নিয়ে এলো আশার খবর। এর আগে ঠিক হয়েছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মাঝেরহাট স্টেশন এর কাজ সম্পন্ন হবে। তবে যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে তাতে মনে হচ্ছে, পুজোর আগেই এই কাজ শেষ হয়ে যেতে পারে।

সূত্রের খবর, জোকার এক্সপ্লানেড করিডোরের মাঝেরহাট স্টেশনে ইতিমধ্যেই ফিনিশিং টাচ এর কাজ শুরু করে দিয়েছে রেলওয়ে। মাঝেরহাট এবং তারাতলার মধ্যে যে ভায়াডাক্টের কাজ চলছিল সেটা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্লাটফর্মের কাজ সম্পূর্ণরূপে শেষ। স্টেশন বিল্ডিং করার কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসের মধ্যেই মাঝেরহাট মেট্রো স্টেশন চালু করার ডেডলাইন রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পুজোর আগেই কলকাতা মেট্রোর আরও একটি স্টেশন তৈরি হয়ে যাবে। মাঝেরহাট মেট্রো স্টেশনটি সমস্ত রকম আধুনিক উপকরণ সম্বলিত হবে।

সূত্রের খবর মাঝেরহাট স্টেশনের কাছেই তৈরি হচ্ছে এই মাঝেরহাট মেট্রো স্টেশন। এর ফলে রেল যাত্রীরা খুব সহজেই ট্রেন থেকে নেমে মেট্রো ধরতে পারবেন। এতে তাদের অনেকটাই বেশি সুবিধা হবে। এদিকে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো লাইনের দূরত্ব মোটামুটি ৬ কিলোমিটার। মাঝেরহাট পর্যন্ত এই শাখা সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আরো ২ কিলোমিটার গতিপথ বাড়বে এই মেট্রোর। নবনির্মিত মাঝেরহাট সেতুর কাছে একটি অনুমোদনহীন জিম মাঝেরহাট মেট্রো স্টেশন এর কাছে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে যত তাড়াতাড়ি সেই জিম সরিয়ে নেওয়া যায়, সেই বিষয় নিয়ে কাজ শুরু করেছে রেল বিকাশ নিগম লিমিটেড। জুনের প্রথমেই জানা গিয়েছিল পুজোর আগে এই মাঝেরহাট মেট্রো স্টেশন চালু হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে, খুব শীঘ্রই মাঝেরহাট স্টেশনের দরজা খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026