ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন বাসি ভাত ভাজা, খেতেও সুস্বাদু
শ্রেয়া চ্যাটার্জি – অনেক সময় রাত্রে ভাত রান্না করা হয়। পরিমাপ সব সময় বোঝা যায় না রাত্রিবেলা কেউ খায় কেউ খায় না, থেকে যায় ফ্রিজে বাসি ভাত। পরেরদিন সকালে ঘুম থেকে উঠে এই একটাই চিন্তা কি ব্রেকফাস্ট বানানো যায়। ফ্রিজে যদি বাসি ভাত আর কয়েকটা কাঁচা সবজি আরেকটু ডিম থাকে তাহলে আপনি কিন্তু সেই বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলতে পারেন সেই ‘বাসি ভাত ভাজা’।
প্রণালী : বাসি ভাত, গাজর, বিনস আলু, ফুলকপি, ক্যাপসিকাম, ছোট ছোট করে টুকরো করে কাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি, ডিম, সয়াবিন সিদ্ধ করে রাখা, পনির ডুমো করে কেটে রাখা, ছোট ছোট চিকেনের টুকরো, চিংড়ি মাছ, গোলমরিচ গুঁড়ো, নুন, মিষ্টি, সাদা তেল
উপকরণ : কড়াইয়ে সাদা তেল ভাল করে গরম করে নিতে হবে। কেটে রাখা সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। ডিম ফাটিয়ে নিয়ে ভেজে ছোট ছোট টুকরো করে তুলে রাখতে হবে। চিংড়ি মাছ কে সামান্য তেলে দিয়ে ভেজে তুলে রাখতে হবে। চিকেন সেদ্ধ করে রাখতে হবে। পনিরের ছোট ছোট টুকরো গুলোকে হালকা করে ভেজে নিয়ে রাখতে হবে। নিউট্রিলা সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে রাখতে হবে। কড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। সামান্য টমেটো কুচি দিয়ে দিতে হবে, তারপর বাসি ভাত গুলিকে দিয়ে ভালো করে ভাজতে হবে। নুন, মিষ্টি কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে নাড়াতে হবে। কিছুক্ষণ নাড়ানোর পরে একটু একটু করে সবজি, চিকেন, নিউট্রেলা, পনির, চিংড়ি সব দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে হবে। কিছুক্ষণ নাড়ানোর পরে গরম গরম পরিবেশন করুন ‘বাসি ভাত ভাজা’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…