শ্রেয়া চ্যাটার্জি : এসে গেল রঙের উৎসব দোল। ফাগুন মাস পড়তে না পড়তেই আকাশে বাতাসে যেন রঙের ছটা দেখতে পাওয়া যায়। শুধু দোলের রং এই নয়, প্রকৃতিও যেন নিজে থেকেই প্রাকৃতিক ভাবে নানা রঙে সেজে ওঠে।
দোলের সময় এখন রং নিয়ে খেলার চল প্রায় চলে গেছে, যারা খুব শরীর সচেতন তারা এখন আবির নিয়ে এই দোল খেলেন। কিন্তু এই আবিরের মধ্যেও মেশানো হয় নানান রকম কৃত্রিম রং, যা আপনার ত্বকের, শরীরের, চোখের নানা রকম ক্ষতি করতে পারে। তাই ঐ সমস্ত রং এর দিকে না গিয়ে আপনি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন নানা রঙের আবির।
লাল রং : লাল রঙের আবির আপনি তৈরি করতে পারেন জবাফুল থেকে, এছাড়াও লাল চন্দন বেটে শুকিয়ে গুঁড়ো করে আপনি আবির হিসাবে তৈরি করতে পারেন। জবা ফুলের গুড়ো ও চন্দনের গুঁড়ো এই দুটোই আপনার চুল, ত্বক এর জন্য যথেষ্ট ভালো উপাদান।
কমলা রং : কমলা রঙের জন্য আপনি ব্যবহার করতে পারেন পলাশ ফুল। পলাশ ফুল কে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিলে আপনি সুন্দর উজ্জ্বল কমলা রঙের গুঁড়ো পাবেন যা আবির হিসেবে ব্যবহার করতে পারেন। ফুলের গুঁড়ো আপনাকে কোনরকম ক্ষতি দেবে না, উল্টে আপনার ত্বককে ভালো রাখবে।
হলুদ রং : হলুদ রং এর জন্য সবচেয়ে দরকারী উপাদান হলো হলুদ। হলুদ কে ছোট ছোট টুকরো করে শুকিয়ে তারপরে গুঁড়ো করে নিন, এছাড়াও হলুদ গাঁদা ফুল শুকিয়েও আপনি তার গুড়ো থেকে আবির বানাতে পারেন।
গোলাপি রং : গোলাপী গোলাপের পাপড়ি অথবা বিট কে ছোট ছোট টুকরো করে শুকিয়ে নিয়ে আপনি বানাতে পারেন গোলাপি রং এর আবির।
সবুজ রং : সবুজ রঙের জন্য আপনি ব্যবহার করতে পারেন হেনা পাউডার, যা চুলের জন্য খুব পুষ্টিকর একটি জিনিস। এছাড়াও নিম পাতা কে শুকিয়ে গুঁড়ো করে আপনি সবুজ রঙ এর আবির হিসাবে ব্যবহার করতে পারেন।
ব্যাস জেনে ফেললেন তো কিভাবে দোল আপনি কাটাবেন? এবারের দোল আশা করা যায় আপনাকে আর বেদনা দেবে না। কোনো রকম ত্বকে ইনফেকশন, চুলকানি, চোখে জ্বালা ভাব আপনি পাবেন না উপরন্তু আপনার চোখ ত্বক এবং চুল আরো সুন্দর হয়ে উঠবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…