অফবিট

কাঁঠালের বীজ ফেলে না দিয়ে তা দিয়ে বানিয়ে ফেলুন ‘কাঁঠালের বীজ বাটা’

শ্রেয়া চ্যাটার্জি – কাঁঠাল অতি পরিচিত একটি ফল। বিশেষত গরমকালে এটি পাওয়া যায়। কাঁঠাল খেয়ে তার বীজ অনেকেই ফেলে দেন। কিন্তু আপনি কি জানেন বিজেন মধ্যেই রয়েছে যত পুষ্টিগুণ? সেই বীজ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মনের মত রেসিপি। আজ আমাদের রেসিপির নাম কাঁঠালের বীজ বাটা। কাঁঠালের বীজের রয়েছে প্রচুর পরিমাণে জিংক আয়রন ক্যালসিয়াম পটাসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি। একাধিক রোগের নিরাময় কাঁঠালের বীজ এর জুড়ি মেলা ভার। কাঁঠালকে এমনিতে ‘গাছ পাঁঠা’ বলা হয় যারা মাছ, মাংস খাননা, তাদের শরীরে প্রোটিনের ঘাটতি মেটাবে কাঁঠাল বীজ। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাঁরা নিয়মিত কাঁঠালের বীজ খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। দৃষ্টিশক্তি প্রখর করতেও কাঁঠালের বীজ বেশ উপকারী। তাই চোখের স্বাস্থ্যের জন্য খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারেন কাছাড়ের বীজ। মহিলারা সাধারণত অ্যানিমিয়ায় ভোগেন, তাদের জন্য একেবারে উপযুক্ত হবে কাঁঠাল বীজ। কাঁঠাল পেজ অনেকেই অনেক রকম ভাবে খান এর মধ্যে বীজকে টুকরো টুকরো করে কেটে ও রান্নার স্বাদ অনেকেই বাড়িয়ে থাকেন। কিন্তু আজ আমাদের রেসিপি কাঁঠাল বীজ বাটা।

উপকরণঃ কাঁঠালের বীজ, রসুন বাটা, কালো জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, নুন, সরষের তেল।

প্রণালীঃ কাঁঠালের বীজ গুলির খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে বা শিলে ভালো করে পিষে বেটে নিতে হবে। কড়াইএ সরষের তেল দিতে হবে। তেল ভাল করে গরম হলে বীজ বাটা দিয়ে ভাল করে কষাতে হবে, কিছুক্ষণ পরে রসুন বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা দিয়ে বেশ কিছুক্ষন ধরে কষাতে হবে। কষানো হয়ে গেলে নুন এবং কালো জিরে বাটা দিয়ে ভাল করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে, খেয়াল করতে হবে পাশ থেকে যেন তেল ছেড়ে যায়, এমন অবস্থায় এলে কড়া থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ‘কাঁঠালের বীজ বাটা’।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026