Pan Card : ঘরে বসেই তৈরি করুন আপনার নাবালক সন্তানের জন্য প্যান কার্ড, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতিটা

আজকের দিনে ভারতে প্যান কার্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে এবং আজকালকার দিনে সমস্ত কাজের ক্ষেত্রে এই প্যান কার্ড প্রয়োজন হয়। ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে আয়কর রিটার্ন দাখিল করা সমস্ত কাজেই আপনার প্যান কার্ডের প্রয়োজন হবে। তবে অফলাইনে প্যান কার্ড তৈরি করার পদ্ধতিটা খুব একটা সোজা কিছু নয়। অনেকেই আছেন যারা এই পদ্ধতিতে প্যান কার্ড তৈরি করতে একটু সমস্যার মধ্যে পড়েন। সেই কারণেই ভারত সরকার তাদের জন্য নিয়ে এসেছে একটা দুর্দান্ত অফার যার মাধ্যমে আপনি সহজেই প্যান কার্ড তৈরি করতে পারবেন। এমনকি আপনার বাড়িতে যদি কোন বাচ্চা থাকে তাহলে তার জন্য প্যান কার্ড তৈরি করতে পারেন আপনি। চলুন তাহলে সেই পদ্ধতিটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক

বাচ্চাদের জন্য কীভাবে প্যান কার্ড তৈরি করবেন

আয়কর বিভাগ দ্বারা ইস্যু করা একটি প্যান কার্ড পেতে, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। আপনি যদি নাবালকের জন্য প্যান কার্ড তৈরি করেন তাহলে কিন্তু অভিভাবককেই এই প্যান কার্ডের সমস্ত দায়িত্ব নিতে হবে। আয়কর দফতরের মতে, দেশে আইটিআর ফাইল করার কোনও সীমা নেই। যদি একজন ব্যক্তি ১৫,০০০ টাকা আয় করেন তবেই তাকে আইটিআর ফাইল করতে হবে। আর রিটার্ন ফাইল করার জন্য আপনার প্যান কার্ড থাকা খুবই গুরুত্বপূর্ণ। রিটার্ন দাখিলের কোন বয়সসীমা নেই। সেই কারণেই প্যান কার্ড তৈরি করার ক্ষেত্রেও বিশেষ কোনো বাধ্যবাধকতা কিন্তু থাকে না।

—জেনে নিন কেন শিশুর প্যান কার্ড গুরুত্বপূর্ণ

আপনি যদি আপনার সন্তানকে কোনো স্কিমের সঙ্গে যুক্ত করতে চান, তাহলে প্যান কার্ড আবশ্যক।

অভিভাবকরা যদি তাদের বিনিয়োগ পরিকল্পনায় তাদের সন্তানকে মনোনীত করেন, তাহলে তাদের একটি প্যান কার্ড থাকা উচিত। বিশেষ করে মিউচুয়াল ফান্ড এবং এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে লাগবে এটা।

নাবালকের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হলে, একটি প্যান কার্ড থাকতে হবে।

নাবালকের উপার্জনের জন্যও প্যান কার্ড প্রয়োজন।

—জেনে নিন কিভাবে আবেদন করবেন

নাবালকের জন্য প্যান কার্ডের আবেদন করতে, আপনাকে প্রথমে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাতে হবে।

তারপর ফর্ম 49A পূরণ করতে হবে। এর জন্য আপনাকে সমস্ত নির্দেশিকা মনোযোগ সহকারে পড়তে হবে।

তারপর সার্টিফিকেটে অভিভাবকের স্বাক্ষর ও ছবি আপডেট করতে হবে।

এর পরে, প্যান কার্ড তৈরির জন্য ১০৭ টাকা ফি দিতে হবে।

এর পরে আপনাকে একটি রসিদ নম্বর দেওয়া হবে।

প্যান কার্ড তৈরি হয়ে গেলে আপনার বাড়িতে সেই কার্ড পৌঁছে দেওয়া হবে ডাকের মাধ্যমে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026