নিউজ

বিনামূল্যে গম, চাল ও চিনি পেতে শীঘ্রই তৈরি করুন রেশন কার্ড, না হলে বঞ্চিত হবেন অনেক সুবিধা থেকে

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। তবে আপনি যদি অদূর ভবিষ্যতে বিনামূল্যে গম, চাল, চিনি ও তেল পেতে চান তাহলে আপনার বিশেষ কিছু জিনিস থাকতেই হবে। তা না হলে আপনি সমস্ত সরকারের সুবিধা থেকে বঞ্চিত হবেন। যাদের এখনো রেশন কার্ড তৈরি হয়নি তারা খুব সহজেই এটি করতে পারেন। রেশন কার্ড তৈরির জন্য হাতের কাছে রাখুন আপনার বিশেষ কিছু নথি যাতে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়।

রেশন কার্ড তৈরির জন্য কিছু শর্ত আছে যা আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথমত আপনাকে ভারতীয় নাগরিক হওয়া আবশ্যক। এছাড়া অপ্রাপ্তবয়স্ক বা ১৮ বছরের কম বয়স হলে নিজের নামে রেশন কার্ড তৈরি করা যায় না। অপ্রাপ্তবয়স্কদের নাম তাদের পিতা-মাতার কার্ডে অন্তর্ভুক্ত করা থাকে। তবে ১৮ বছর সম্পন্ন হলেই আপনি পৃথক রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। রেশন কার্ড তৈরির জন্য আপনার কাছে কিছু পরিচয় প্রমাণপত্র থাকা দরকার। প্রমাণ হিসাবে ভোটার আইডি বা প্যান কার্ড বা পাসপোর্ট জমা দিতে হবে। এছাড়া নিজের পাসপোর্ট সাইজের ছবি লাগবে রেশন কার্ড তৈরির সময়। আপনার কাছে যদি কোন পরিচয় পত্র না থাকে তাহলে আপনি রেশন কার্ড বানাতে পারবেন না এবং সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এই রেশন কার্ড সরবরাহ করে থাকে খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগ। এর উদ্দেশ্য হল টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই TPDS বাস্তবায়ন করার জন্য সরকার আপনাকে চাল, গম, চিনি, কেরোসিন, সার, এলপিজি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি উচ্চ ভর্তুকি মূল্যে সরবরাহ করবে। বর্তমানে তো করোনার সংক্রমণে বিপর্যস্ত দেশবাসীর পাশে দাঁড়ানোর জন্য সরকার চাল, ডাল, গম ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026