ব্যাংক অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় সর্ববৃহৎ রাষ্ট্রীয় ব্যাংক এসবিআই। এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে তারা। নতুন ভাবে ধার্য করা হয়েছে ব্যাংকের ন্যুনতম ব্যালেন্স। নয়া এই নিয়মে শহরাঞ্চলে এসবিআই-এর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৩ থেকে ৫ হাজার টাকা জমা রাখা বাধ্যতামূলক। এর ৫০ শতাংশ ব্যালেন্সও জমা না থাকলে অ্যাকাউন্ট থেকে প্রতিবার ১০ টাকা ও তার উপর জিএসটি কেটে নেওয়া হবে।
এবং ধার্য টাকার ৭৫ শতাংশ ব্যালেন্স না থাকলে কেটে নেওয়া হবে ১৫ টাকা ও তার উপর জিএসটি কেটে নেওয়া হবে। তবে মফস্বল বা আধা শহুরে এলাকায় ন্যুনতম ব্যাংক ব্যালেন্স কিছুটা কম থাকলেও তেমন অসুবিধা নেই। মফস্বল অঞ্চলে অবস্থিত স্টেট ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট থাকলে ন্যূনতম ২ হাজার এবং গ্রামে ন্যূনতম ১ হাজার ব্যালেন্স রাখতে হবে এসবিআই গ্রাহকদের। আগামী ১ অক্টোবর থেকে লাগু করা হবে এই নতুন নিয়ম।
শুধু তাই নয়, একই সাথে নগদ জমা দেওয়ার ক্ষেত্রেও পরিবর্তন এনেছে এসবিআই। প্রতি মাসে তিনবার বিনামূল্যে টাকা জমার সুযোগ পাবে গ্রাহকেরা৷ তারপর থেকে প্রতিবার টাকা জমা করতে অতিরিক্ত চার্জ ৫০ টাকা ও জিএসটি লাগবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…