এই কার্ড তৈরি করলে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাওয়া যাবে পেনশন, জানুন কিভাবে করতে হবে আবেদন

আজকের দিনে ভারতে সরকারি এবং বেসরকারি ক্ষেত্র মিলিয়ে বহু জায়গায় মানুষজন কাজ করে থাকেন। যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন আমরা সাধারণত তাদেরকে শ্রমিক বলে চিনে থাকি। ৪০ কোটির বেশি মানুষ প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন। কিন্তু এই বিপুলসংখ্যক মানুষের আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যৎ বলে খুব একটা বেশি কিছু থাকে না। তারা কোনভাবেই পেনশন পাওয়ার অধিকারী নন। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর তাদের পেনশন দেওয়ার জন্য এবার একটি নতুন সিস্টেম নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই নতুন সিস্টেমের নাম দেওয়া হয়েছে ই শ্রম কার্ড।

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর এখনও পর্যন্ত দেশের ২০ কোটি মানুষ এই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে এখনো পর্যন্ত দু কোটি মানুষ এর অন্তর্ভুক্ত পরিষেবা পেতে শুরু করেছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে বাকিদেরকেও খুব শীঘ্রই এই পরিষেবার আওতায় নিয়ে আসা হবে। ৬০ বছর বয়সের পরে বা বৃদ্ধ হয়ে গেলে, তারা এই কার্ডের মাধ্যমে পেনশন পেতে পারবেন।

আজকের দিনে ভারতে আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে উঠেছে। রেশন কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ডের সঙ্গে এখন আধার নম্বর লিঙ্ক করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখনকার দিনে আধার কার্ড না থাকলে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে সন্তানকে স্কুলে ভর্তি করা পরীক্ষায় বসা চাকরি পাবার সবকিছুই কঠিন হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা অসংগঠিত ক্ষেত্রের কর্মী এবং সমাজের প্রান্তিক মানুষকে পৌঁছে দিতে চাইছে। আর সেই কারণে এই শ্রমকার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্ডে নাম নথিভুক্ত থাকলে PMAY, PMJAY ও PM KISAN প্রকল্পের মতো একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া যায়।

আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে কর্মী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে প্রতিমাসে তিন হাজার টাকা করে আপনি পেনশন পেয়ে যাবেন। এর জন্য নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে নির্দিষ্ট পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি ESHRAM পোর্টালে গিয়ে এর জন্য আবেদন করতে পারেন। এছাড়াও আপনি নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। অসংগঠিত ক্ষেত্রে যদি আপনি কাজ করেন এবং আপনার মাসিক আয়কর সীমার নিচে থাকে তাহলে আপনি এই কার্ডে নাম নথিভুক্ত করতে পারেন। ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে বয়স হলে আপনি এই কার্ড ব্যবহার করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026