জীবনযাপন

আপনার দাম্পত্য জীবন আরও বেশি আকর্ষণীয় ও সুখময় করে তুলুন এই ভাবে

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য থাকবেই। কিন্তু মতপার্থক্য দূর করেই করতে হবে সংসার, সারাজীবন একসাথে থাকতে হবে। সারা জীবন একজন মানুষের সঙ্গে কাটাতে গেলে, একটু-আধটু ছাড় দিতেই হয়। অনেক সময় স্বামী বা স্ত্রী নিজের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে নিজের অবস্থানে অনড় থাকে। কিন্তু স্বামী স্ত্রীর একজন যখন উত্তেজিত অবস্থায় থাকে, তখন আর একজনের উচিত নরম হয়ে পরিস্থিতি শান্ত করা। এক্ষেত্রে পুরুষদের উপরই দায়িত্বটা একটু বেশি বর্তায় বইকি। স্ত্রীকে সরি বলার অনেক রকমই টিপস আছে। দেখে নিন এমনই কিছু টিপস-

শুধু ফুল নয়ঃ  স্ত্রীকে খুশি করতে ফুল দেওয়াটা একটা ভালো উপায়, কিন্তু স্ত্রীকে ফুল দেওয়ার সাথে সাথে সরিটাও বলুন। সরি মুখে না বলে স্মাইলি বা স্মিত হাসির ছবি এঁকে তার সঙ্গে একটি সরি নোট লিখে দিতে পারেন। এরকম নানা উপায়ে খুশি করতে পারেন আপনার স্ত্রীকে।

রান্না করুন তার জন্যেঃ  স্ত্রীর হৃদয় জয় করতে তার বিভিন্ন কাজে তাকে সাহায্য করুন। রান্নায় তাকে সাহায্য করুন। স্ত্রীর পছন্দের রান্নাটি করে তার সামনে সুন্দর করে পরিবেশন করুন। এরকমটা করলে আপনার স্ত্রীর হৃদয় গলবেই!

স্ত্রীকে বাইরে বেড়াতে নিয়ে যানঃ  কোন কারণে কথা-কাটাকাটি হয়ে থাকলে স্ত্রীকে নিয়ে সুন্দর কোন জায়গায় বেড়িয়ে আসুন। এতে দু’ জনেরই মন ভাল হবে। স্বতঃস্ফূর্ততা ফিরে আসবে। ডিনারটাও কোনো ভালো রেস্টুরেন্টে সারতে পারেন। আপনার স্ত্রী নিশ্চয়ই খুশি হয়ে যাবে।

রোমান্টিক হয়ে উঠুনঃ  সব নারীই চান, তার স্বামী বেশ রোমান্টিক স্বভাবের হবেন। কিন্তু নারীদের কাছে নিজেকে প্রকাশের ব্যাপারে পুরুষরা বরাবরই একটু পিছিয়ে। আপনার রোমান্টিকতা এক মুহূর্তেই স্ত্রীর অভিমানকে দূরে সরিয়ে দিতে পারে। স্ত্রীর সৌন্দর্যের অকপট প্রশংসা করুন। আপনার জীবনে তার গুরুত্ব কতটা সেটা তাকে বুঝিয়ে দিন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবন হয়ে উঠবে আরও বেশি আকর্ষণীয় ও সুখময়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026