আপনি কি আপনার Pan Card হারিয়ে ফেলেছেন ? যদি তাই হয়ে থাকে তবে আজকের এই প্রতিবেদন একমাত্র আপনার জন্য। সম্প্রতি Income Tax এর ওয়েবসাইটে আনা হয়েছে ই-প্যান কার্ডের ফিচার। সেই ফিচার ব্যবহার করে কেবল কিছু মিনিটে গ্রাহক নিজের প্যান কার্ড পেয়ে যাবেন এবং তা ডাউনলোড করতে পারবেন। কী ভাবছেন? কত সময় লাগবে? এই কাজটি করতে কেবল ১০ মিনিট সময় লাগবে।
প্যান হল একটি ১০ সংখ্যার একটি ইউনিক নম্বর। এই নম্বর গ্রাহককে দেওয়া হয়ে থাকে Tax এর কার্যালয় থেকে। সাধারণত গ্রাহকরা এটিকে একটি প্লাস্টিকের কার্ডের মতো অবস্থায় ব্যবহার করে থাকেন। বলা বাহুল্য, বর্তমানে প্রতি ক্ষেত্রেই প্যান কার্ডের প্রয়োজন হয়। Bank এর বই ওপেন করা থেকে KYC করা সব কিছুতেই প্রয়োজন হয় Pan কার্ডের।
১।প্রথমে Income Tax ওয়েবসাইটে লগ ইন করুন
২। সেখানে গিয়ে ক্লিক করুন Instant e-Pan কার্ড বিকল্পে।
৩। তারপরে New e-Pan বিকল্পে ক্লিক করুন।
৪। এইবার নিজের প্যান নম্বরটি লিখুন।
৫। যদি আপনার প্যান কার্ড নম্বরটি মনে না থাকে তবে Aadhaar কার্ডের নম্বরটিকে লিখুন।
৬। এর পরে Terms and Condition কে Accept করতে হবে।
৭। এর পরে আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটিকে লিখুন।
৮। তারপর Confirm করুন, তবে তার আগে সমস্ত তথ্য একবার দেখে নিতে হবে।
৯। এইবার আপনার Pan কার্ডটি আপনাকে আপনার ইমেল ID তে পাঠিয়ে দেওয়া হবে।
১০। নিজের ই মেল থেকে e-Pan কার্ড টিকে তারপর ডাউনলোড করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…