VIDEO: ‘ছাইয়া ছাইয়া’ গানে মালাইকা অরোরা ও নোরা ফাতেহি নাচ, ভিডিও ভাইরাল ইন্টারনেটে

আজকালকার দিনে সিনেমা সিরিয়ালের পাশাপাশি ভারতীয় দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে বিভিন্ন রিয়েলিটি শো। হিন্দি ভাষা এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই সমস্ত রিয়েলিটি শো দর্শকদের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। অনেক বলিউড তারকারা এই সমস্ত রিয়েলিটি শোতে কাজ করে থাকেন। বর্তমানে চর্চায় রয়েছে ডিজনি প্লাস হটস্টারের শো ‘মুভিং ইন উইথ মালাইকা’। এর বেশিরভাগ এপিসোড সম্বন্ধে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক আলোচনা চলছে।

মালাইকা অরোরা আজকাল ওটিটি থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছেন এক রিয়েলিটি শো এর কারণে। আসলে ডিজনি প্লাস হটস্টারের শো ‘মুভিং ইন উইথ মালাইকা’-তে তার জীবনের অনেক গোপনীয়তা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি অনক্যামেরা অকপটে প্রাক্তন স্বামী আরবাজ খান এবং তার নতুন বিশেষ বান্ধবী জর্জিয়া অ্যান্দ্রিয়া প্রসঙ্গে এই রিয়েলিটি শোতে মন্তব্য করেছেন। তিনি তাঁদের ব্রেকআপের গুজব নিয়েও অকপটে আলোচনা করেছিলেন। আসলে, করণ জোহর অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি এই বিষয়ে কিছু জানেন কিনা, তখন তিনি বলেছিলেন যে তিনি এমন ব্যক্তি নন যে কারও জীবনে হস্তক্ষেপ করবেন। কিংবা তিনি তাঁর ছেলেকে তার বাবার ব্যক্তিগত জীবন সম্পর্কিত কোনো প্রশ্ন করবেন না।

পাশাপাশি এই রিয়েলিটি শোতে নোরা ফাতেহীর সাথে মালাইকাকে ডান্স ফেস অফের লড়াইয়ে নামতে দেখা গিয়েছে। ডিজনি প্লাস হটস্টার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে যাতে নোরা ফাতেহি এবং মালাইকা অরোরা দুজনকেই নাচে প্রতিযোগিতা করতে দেখা যায়। এই ভিডিওতে মজার ব্যাপার হলো, দুজনের মধ্যে নাচের প্রতিযোগিতা চলছে ‘ছাইয়া ছাইয়া’ গানের ওপর। বলাবাহুল্য, ভিডিওটি মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে এবং নেটিজেনরা ভিডিওটি ব্যাপক পছন্দ করছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026