বিনোদন

Malaika Arora and Arjun Kapoor: অর্জুনের সঙ্গে মালাইকার ৪ বছরের সম্পর্কের ইতি ? মনের দুঃখে একা থাকছেন মাল্লা

গত বছরের শেষ থেকে একের পর এক সেলিব্রেটি নিজের পছন্দের মানুষের সাথে সাত পাকে বাধা পড়ছেন। তবে এর মাঝে নতুন বছর পড়তেই বলিপাড়াতে নতুন এক বিচ্ছেদের গুঞ্জন। বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এবার প্রেমের ছেদ হয়ে গেল অভিনেত্রী মালাইকা অরোরা আর অর্জুন কপূরের। আর এই খবরে বলিপাড়ার অনেকেই বিশ্বাস করতে পারছেনা। এই জুটির অনুগামীরা এই খবরে পুরোপুরি চমকে উঠেছেন৷ শুধু তাই নয়, শোনা যাচ্ছে, নিজের ব্রেক আপ্র মাল্লা নাকি পুরোপুরি মানসিক ভাবে ভেঙে পড়েছেন। আপাতত নিজের বাড়িতে রয়েছেন নিভৃতবাসে একা।

অন্যদিকে গত বছরের শেষদিকে শোনা গিয়েছিল, ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের পর নতুন বছরে মহা আড়ম্বের সাথে কাপুর আর আরোরা বাড়িতে নতুন করে বিয়ের বাদ্যি বাজতে পারে। অর্জুন-মালাইকা এবছরই নাকি নিজেদের লিভ ইন সম্পর্ককে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন। সম্প্রতি নতুন বছর শুরুর আগে একান্তে মলদ্বীপে ভ্রমণেও গিয়েছিলেন। আর দুই সেলেবের ইনস্টাগ্রাম পেজ উপচে পড়েছিল নিজেদের নানান ছবি এবং ভিডিয়োতে। এমনকি বলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে খুল্লমখুল্লা নিজেদের প্রেম নিয়ে কথাও বলেছেন এই লাভ বার্ডস।

তবে হঠাৎ করে এইকদিনে কী এমন ঘটল যে বিচ্ছেদের রাস্তা বেছে নিলেন এই লাভ বার্ডস? সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে মাল্লা আর অর্জুনের চার বছরের সম্পর্ক এবার এখানেই থামতে চলেছে। শুধু তাই নয় চার দিন হয়ে গেল, মালাইকা নাকি নিজের বাড়ি থেকে এক্কেবারেই বাইরে বেরোননি। এর থেকেই অনেকে ধরে নিচ্ছেন নিজের বিচ্ছেদের জেরে মানসিক ভাবে বিধ্বস্র হয়ে পড়েছেন মালাইকা। তাই একান্তে নিজেকে ঘরে বন্দী করে নিয়েছেন। অন্যদিকে এই মুহূর্তে কোনোভাবে অর্জুনও নিজের প্রেমিকার বাড়িতেও যাননি।

এদিকে দিন তিনেক আগে নিজের তুতো বোন রিয়া কপূরের বাড়িতে ডিনারের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন কাপুর পরিবারের পুত্র। কিন্তু এর আগে বনিপুত্রের একাধিক পারিবারিক অনুষ্ঠানে নিজের প্রেমিকের ছায়াসঙ্গী হতেন মালাইকা। কিন্তু এ বার আর সেই ডিনারে দেখা মিললোনা মাল্লার। এর থেকেই অনেকে ধরে নিচ্ছেন ১১ বছরের ছোট প্রেমিকের সঙ্গে সত্যিই দূরত্ব বজায় রাখছে ৪৮ এর মালাইকা। তবে দুজনের সম্পর্কের বিচ্ছেদ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মতামত শেয়ার করেননি মালাইকা আর অর্জুন। তবে দুজনের সম্পর্ক আছে নাকি বিচ্ছেদ হয়েছে তা জানার জন্য মুখিয়ে আছে অনুগামী আর বলিউড।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026