বলিউড

Arjun-Malaika: অর্জুনের সঙ্গে ‘ছাইয়া ছাইয়া’ গানে ফাটিয়ে নাচ মালাইকার, তুমুল ভাইরাল ভিডিও

নিজেদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই ভীষণভাবে মিডিয়ার পাতায় চর্চিত অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। অভিনেতা মালাইকা আরোরার থেকে দশবছরের ছোট হওয়ায়, প্রতিমুহূর্তে সেই নিয়ে কটাক্ষের শিকার হতে হয় তাদের। তবে সেইসমস্ত কটাক্ষজনক মন্তব্যকে একেবারেই পাত্তা দিতে নারাজ এই চর্চিত তারকা জুটি। ২০১৯ থেকে একে অপরের সম্পর্ককে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছিলেন তারা। তারপর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একসাথে দেখা মেলে তাদের। থেকে থেকে নিজেদের মধ্যে একান্তে সময় কাটানোর জন্যই উড়ে যান বিদেশে। আর সেই ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তবে সম্প্রতি নিজেদের সম্পর্ক নিয়ে নয় একটি ভিডিওর সূত্র ধরেই চর্চায় তারা।

জনপ্রিয় চিত্রগ্রাহক মানব মাঙ্গলানীর সোশ্যাল মিডিয়ার পাতাতেই দেখা মিলেছে সেই ভিডিওর। বলিউডের হিট গান ‘ছাঁইয়া ছাঁইয়া’র তালে মালাইকা অরোরার সাথে তুমুল নাচতে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। কালো শেরওয়ানিতে ছিলেন অভিনেতা। পাশাপাশি একটি আইভরি লেহেঙ্গার দেখা মিলেছে মালাইকার। উল্লেখ্য, খুব শীঘ্রই ডিজাইনার কুণাল রাওয়াল গাঁটছড়া বাঁধতে চলেছেন অর্পিতা মেহতার সাথে। তাদেরই প্রাক বিবাহের অনুষ্ঠানে এই গানের তালে নাচতে দেখা গিয়েছে তাদের। ২৮’শে আগস্ট সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অর্পিতা ও কুণাল।

অর্পিতা ও কুণালের প্রাক বিবাহের অনুষ্ঠানে শুধুমাত্র অর্জুন কাপুর কিংবা মালাইকা আরোরাই উপস্থিত ছিলেন না, তাদের পাশাপাশি এদিন দেখা মিলেছে কারাণ জোহার, স্বস্ত্রীক বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, অনিল কাপুর, মোহিপ কাপুর, সানায়া কাপুর, সঞ্জয় কাপুর, রাকুল প্রীত সিং, রিয়া কাপুর, আদিত্য রায় কাপুর, জ্যাকি ভাগনানির মতো নামিদামি তারকাদের।

কয়েকদিন আগেই পিঙ্কভিলার তরফ থেকে অর্জুন কাপুরের একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানেই মালাইকা অরোরার সাথে তার সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেই প্রসঙ্গে বলেন, তাদের সম্পর্কটা কিছুটা হলেও ভিন্ন ধরনের। অভিনেতার কথায়, জীবনে এমন মানুষের কাছাকাছি থাকা উচিৎ যার কাছে থাকলে ভালো লাগা তৈরি হয়। কথা বলার স্বাধীনতা থাকে। তিনি এও বলেন, মালাইকা আরোরা অনেকের কাছেই অনুপ্রেরণা। অভিনেত্রীকে দেখে তিনি নিজেও বহু ক্ষেত্রে অনুপ্রাণিত হয়ে থাকেন। তিনি বহু ক্ষেত্রে সঠিকভাবে তাকে প্রভাবিত করে থাকে, একথা তিনি নিজেই জানিয়েছেন পিঙ্কভিলাকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026