মালাইকা আরোরা বলিউডের অন্যতম অভিনেত্রী যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে প্রতিনিয়ত। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে, তবে সেই সমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে সম্প্রতি এই প্রসঙ্গে মালাইকা আরোরা মুখ খুললেন মিডিয়ার সামনে।
কয়েকদিন আগে এই অভিনেত্রীকে মুম্বাইতে ফারহান আখতারের রিসেপশনে অন্যান্য বলিউড তারকাদের সাথে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। তার পরনে একটি কালো রঙের পাতলা গাউন ছিল। উল্লেখ্য, এই পোশাকে তার শরীরের একাধিক অংশ ছিল উন্মুক্ত। বিশেষ করে এই পোশাকে অভিনেত্রীর নিতম্ব ছিল স্পষ্ট। এদিন এই পোশাকেই গাড়ি পার্কিংয়ের জায়গায় পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন তিনি। সম্ভবত সেখানে কারিনা কাপুর খান, কারিশ্মা কাপুর ছাড়াও উপস্থিত ছিলেন আরো অনেকে।
পাপারাজিৎদের মাধ্যমেই সোশ্যাল মিডিয়ার পাতায় এই পোশাকে মালাইকা আরোরার ছবি রীতিমতো ভাইরাল হয়। আর ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মাঝে রীতিমতো কটাক্ষের শিকার হতে হয় তাকে। সম্প্রতি সেই প্রসঙ্গেই মিডিয়ার সামনে মুখ খুলেছেন মালাইকা আরোরা। তিনি মিডিয়ার সামনে বলেছেন, যারা তার পোশাক দেখে তার সম্বন্ধে অপ্রীতিকর মন্তব্য করেছেন, তারা এমন ধরনের কাজ করে নোংরা মস্তিষ্কের উদাহরণ দিয়েছেন। আগেও অভিনেত্রী এই সমস্ত বিষয়কে পাত্তা দেননি, আর এখনো দেন না।
প্রায়ই অভিনেত্রীকে মিডিয়ায় পোশাক বিতর্কে জড়াতে দেখা যায়। তবে বরাবরই অভিনেত্রী নিজের পছন্দমতো পোশাক পরতে পছন্দ করেন। তাতে কে কি বলল সে বিষয়ে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে থেকে থেকেই নেটিজেনদের অতিরিক্ত কটাক্ষে রীতিমতো বিরক্ত হয়ে মিডিয়ার সামনে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, কটাক্ষকারীদের রীতিমতো মুখের উপর জবাব দিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…