বিনোদন

Malaika Arora: ভক্তদের হার্টবিট বাড়িয়ে দিলেন নায়িকা, চার বছর পর এমন লুকে ফিরলেন অভিনেত্রী মালাইকা

বলি টাউনে একাধিক অভিনেত্রীর লাস্যময়ী রূপের খোঁচাতে ক্লিন বোল্ড হয়ে যান লাখ লাখ নেটিজেন। তবে হটনেস দিয়ে ভক্তদের পাগল করে দেওয়ার ক্ষমতা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। বয়স বাড়লেও তাঁর শরীর ও মন যেন ২০ বছরের এক যুবতীর। ফিটনেস ফ্রিক অভিনেত্রীর শরীরী ভাঁজের ফাঁদে মন হারিয়েছেন লাখ লাখ পুরুষ। এছাড়াও নিজের থেকে ১০ বছরের ছোট অর্জুন কাপুরের সাথে মাখোমাখো সম্পর্ক রেখে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন তিনি। তবে সম্প্রতি বলিউড সিনেমার একটি ট্রেলারের ঝলক চর্চায় এনেছে মালাইকাকে।

আসলে বড় সুখবর রয়েছে মালাইকা ভক্তদের জন্য। দীর্ঘ কয়েক বছর বাদে আবার আইটেম গানে নাচতে দেখা যাবে ছাইয়া ছাইয়া গার্ল মালাইকাকে। জনপ্রিয় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার পরবর্তী সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমায় আইটেম ডান্স করছেন এই ফিটনেস ফ্রিক অভিনেত্রী। প্রায় চার বছর বিরতির পর মালাইকাকে আবার আইটেম গার্ল হিসেবে দেখা যাবে এটা ভেবেই খুশি হচ্ছেন ফ্যানেরা।

সম্প্রতি ছবির প্রযোজক ভূষণ কুমার বলেছিলেন যে এই ছবিতে বলিউডের নায়কের গল্প দেখানো অনেক গান রয়েছে। তবে মালাইকাকে আইটেম নম্বর করতেও দেখা যাবে সে রহস্য তিনি প্রকাশ করেননি। তবে ট্রেলারে যে ঝলক দেখা গেছে, তাতেই মালাইকার ভক্তদের উত্তেজিত করেছে। চার বছর পর এমন সুযোগ এসেছে, যখন কোনো ছবিতে আবারও দেখা যাবে মালাইকাকে। এই ছবিতে তিনি কোনো চরিত্রে অভিনয় করছেন কিনা তা এই মুহূর্তে স্পষ্ট নয়। প্রসঙ্গত উল্লেখ্য, নিজের ক্যারিয়ারে একাধিক আইটেম সং করেছেন মালাইকা। দাবাং-এ মালাইকার মুন্নি বদনাম, হাউসফুল ২-এ আনারকলি ডিস্কো চালি এবং কান্তে-তে মাহি ভে-এর মতো আইটেম নম্বরগুলি আজও জনপ্রিয় ইন্টারনেটে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026