বলিউডের সবথেকে জনপ্রিয় ডান্সার দের মধ্যে অন্যতম হলেন মালাইকা আরোরা। ৪৮ বছর বয়সেও তিনি এখনো যেরকম সুন্দরী রয়েছেন এবং নিজের চেহারাটাকে মেইনটেইন করে রেখেছেন সেরকম হয়তো অন্যান্য অভিনেত্রীরা পারেননি। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি একটি ক্যাসিনোর লঞ্চ ইভেন্টে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন। সেই লঞ্চ ইভেন্টে আবারো নিজের পুরনো বিখ্যাত গান মুন্নি বদনাম হুয়ি গানে কোমর দুলিয়েছেন অভিনেত্রী। এই বিষয়টি নিয়ে জনগণের ট্রলের শিকার হলেও, অনেকদিন পরে আবার তাকে নিজের পুরনো ভূমিকায় দেখা গেল।
মালাইকা আরোরা নিজের অফিসিয়াল Instagram প্রোফাইলে সেই নাচের একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে তাকে অন্যদিনের মতোই একেবারে দুর্দান্ত লাগছে। একটি ক্যাসিনোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সেখানে একেবারে স্টেজ মাতিয়ে দিয়েছেন অভিনেত্রী মালাইকা আরোরা। এই অনুষ্ঠানে তিনি একটি স্লিভলেস ডিপনেক গাউন পরে স্টেজে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি একটি ধামাকা ধার পারফরম্যান্স দিয়েছেন এবং উনার নাচ দেখে তার ভক্তরা একেবারে কার্যত পাগল হয়ে গিয়েছেন।
মালাইকা আরোরা এই নাচের জন্য নানান বিতর্কের সম্মুখীন হলেও সেই বিষয়টিকে তেমন ভাবে গায়ে মাখেননি অভিনেত্রী। বরং পুরো বিষয়টিকে তিনি একটি কমপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করে বিপরীতে উত্তর দিয়েছেন, মুন্নী আর কতবার বদনাম হবে? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনেকেই শুরু করেছেন লেখালেখি। অনেকে কমেন্ট করেছেন স্টানিং, আবার অনেকে অভিনেত্রীকে নিয়ে করেছেন বিতর্কিত কমেন্ট। সব মিলিয়ে এই মুহূর্তে অভিনেত্রীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার চর্চায় রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…