বলিউড

আরবাজ খানের এই অভ্যাস একেবারেই পছন্দ করতেন না মালাইকা, প্রকাশ পেল সেই সত্য

বলিউডের একসময়ের চর্চিত জুটি ছিলেন আরবাজ খান ও মালাইকা আরোরা। তাদের প্রেম ও বিয়ে নিয়ে কম চর্চা হয়নি মিডিয়াতে। দীর্ঘ প্রেমের পর ১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধেন আরবাজ ও মালাইকা। বিয়ের পর তাদের সংসার বেশ ভালোই চলছিল। একে-অপরের সাথে বেশ মানিয়ে গুছিয়ে চলছিলেন তারা। সংসারের পাশাপাশি দুজনেই নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তীকালে তাদের ছেলে আরহান খানের জন্ম হয়।

বিয়ের পর কয়েকবছর সব ঠিকঠাক চললেও ২০১৭ সালে দীর্ঘ ১৯ বছর সংসার করার পর একে-অপরের থেকে আইনি বিচ্ছেদ নিয়ে নেন তারা। শোনা যায়, যতদিন যাচ্ছিল তাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতবিরোধ তৈরি হতে শুরু করেছিল। বেশীরভাগ ক্ষেত্রেই তাদের মত মিলত না। সেইসময় তাদের সম্পর্কে ধীরে ধীরে তিক্ততা আসতে শুরু করে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা দুজনেই সিদ্ধান্ত নেন বিচ্ছেদ নিয়ে নেওয়ার।

বিচ্ছেদের পূর্বে একবার একটি চ্যাট শো’তে এই তারকা জুটি উপস্থিত হয়েছিলেন একইসাথে। সেই শো’তে তাদের দু’জনকেই জিজ্ঞাসা করা হয়েছিল একে-অপরের কোন অভ্যাসটা সবথেকে বেশি খারাপ লাগে তাদের? এর উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, আরবাজ খান এক জায়গার জিনিস অন্য জায়গায় রেখে ভুলে যান, যার জন্য অনেকসময় তাদের সমস্যাতেও পড়তে হয়েছে। পাশাপাশি অভিনেতা জানান, মালাইকা আরোরা কখনোই ভুল করে নিজের ভুল স্বীকার করতে রাজি থাকেন না। আর তার এই অভ্যাসটা আরবাজ খানের সবথেকে বেশি অপছন্দের ছিল। তাদের সম্পর্কের মাঝে তিক্ততা বাড়তে থাকায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

উল্লেখ্য, বর্তমানে মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুরের সাথে সিরিয়াস রিলেশনশিপে রয়েছেন। অন্যদিকে আরবাজ খান জনপ্রিয় ইতালিয়ান মডেল জর্জিয়া আন্দ্রিয়নিকে ডেট করছেন। তবে অভিভাবক হিসেবে আরহানের প্রতি নিজেদের সমস্ত দায়িত্ব পালন করেন তারা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026