মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। তবে সেইসমস্ত বিষয়কে পাত্তা দিতে নারাজ এই তারকা জুটি। সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে একসাথে পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছেন তারা।
খুব শীঘ্রই ৩৭ বছরে পা দিতে চলেছেন অর্জুন কাপুর। সেই উপলক্ষেই একসাথে সময় কাটাতে যাচ্ছেন এই তারকা জুটি। প্রত্যেকবারই অভিনেতার জন্মদিনে একান্তে সময় কাটান তারা। এবারও অন্যথা হল না তার। মুম্বাই এয়ারপোর্টে এদিন একসাথেই দেখা মিলল তাদের। তবে একসাথে ছুটি কাটাতে গেলেও, তাদের গন্তব্য এখনো জানা যায়নি। সেটা জানার জন্য আপাতত সেই তারকা জুটির অগণিত ভক্তরা অপেক্ষায় রয়েছেন। তাদের চোখ টিকে রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।
তবে এদিনও এয়ারপোর্টে সকলের নজর টেনেছেন মালাইকা আরোরা। নিজের পোশাকের জন্যই আবারো চর্চায় তিনি। শুধুমাত্র একটি সাদা-কালো প্রিন্টের জ্যাকেটে দেখা গিয়েছে অভিনেত্রীকে। খোলা চুলে, পায়ে বুট পরেছিলেন তিনি। পাশাপাশি নিজের সাজ পূরণ করার জন্য ব্র্যান্ডেড ব্যাগও নিয়েছিলেন হাতে। অন্যদিকে অর্জুন কাপুর ছিলেন একেবারে ক্যাজুয়াল লুকে। কালো টি-শার্ট ও জিন্সের পাশাপাশি কালো জ্যাকেট গলিয়ে রেখেছিলেন তিনি। পায়ে স্নিকার্স ও চোখে চশমা ছিল অভিনেতার। এই ক্যাজুয়াল সাজেও অভিনেতাকে যে যথেষ্ট আকর্ষণীয় লাগছিল, তা বলাই বাহুল্য।
House of Villains returns for Season 3 this Thursday on Peacock, bringing together reality TV…
Russell Brand has pleaded not guilty to additional charges of rape and sexual assault during…
Hailey Bieber turned heads during a recent outing, embracing the coquette-grunge aesthetic in a lacy…
Pop star Ava Max knows how to make an entrance. To announce her upcoming single…
BritBox has acquired the upcoming psychological drama Gone for audiences in the U.S. and Canada.…
Kendall Jenner has joined the ranks of Hailey Bieber and Teyana Taylor in wearing one…