বিনোদন

ফর্সা মুখে কালো চশমা, হলুদ রঙের শর্ট ড্রেস পরে রাস্তায় বেরোলেন মালাইকা (PHOTOS)

গত 24 শে ডিসেম্বর মালাইকা অরোরা (Malaika Arora)-র প্রাক্তন স্বামী আরবাজ খান (Arbaaz Khan) দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খান (Shura Khan)-এর সাথে। কিন্তু তারপর থেকেই মালাইকার দ্বিতীয় বিয়ের সমভাবনা নিয়ে তৈরি হচ্ছে জল্পনা। এর মধ্যেই ভাইরাল হল মালাইকার একটি ভিডিও। একটি ইভেন্টে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন মালাইকা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে মালাইকার পরনে রয়েছে হলুদ রঙের শর্ট ড্রেস। ড্রেসের স্লিভ রাফলড প‍্যাটার্নের। ড্রেসের নেকলাইন সামান্য ডিপ। ফলে দৃশ্যমান হয়েছে মালাইকার ক্লিভেজ। ড্রেসের কোমরের অংশটি বডিকন। নিচের অংশে রয়েছে লেয়ার। হলুদ রঙের ড্রেসের সাথে যথেষ্ট হালকা মেকআপ করেছিলেন মালাইকা। চোখ আবৃত ছিল ব্রাউন শেডের সানগ্লাসে। ঠোঁট রাঙানো ছিল ন্যুড শেডের লিপস্টিকে। চুলে আলগা বান বেঁধেছিলেন মালাইকা। কাঁধে নিয়েছিলেন সোনালি রঙের স্লিং ব্যাগ। মালাইকার সাজ সম্পূর্ণ করেছিল তাঁর পায়ের সাদা-কালো লোফার। পাপারাৎজিদের সাথে দেখা হতে যথেষ্ট সৌজন্যমূলক ব্যবহার করেছেন মালাইকা।

আরবাজের দ্বিতীয় বিয়ের দিন থেকেই মালাইকা ও তাঁর একমাত্র পুত্রসন্তান আরহান খান (Arhaan Khan) যথেষ্ট সময় দিচ্ছেন মাকে। 24 শে ডিসেম্বর আরবাজ ও সুরার বিয়েতে উপস্থিত ছিলেন তিনি। তবে বিয়ে শেষ হতেই আরহান দ্রুত পৌঁছে যান তাঁর মায়ের ক্রিসমাস পার্টিতে। কিন্তু দেখা মেলেনি মালাইকার দীর্ঘদিনের প্রেমিক অর্জুন কাপুর (Arjun Kapoor)-এর। গত বছরের মাঝামাঝি সময় থেকেই মালাইকার সাথে অর্জুনের ব্রেক-আপের গুঞ্জনে সরগরম বলিউড। তবে এই বিষয়ে তাঁরা কেউই মুখ খোলেননি। বর্তমানে একাধিক রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে মালাইকাকে। পাশাপাশি নিজস্ব ক্লোদিং অ্যান্ড লাইফস্টাইল ব্র্যান্ড রয়েছে তাঁর।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026