আবারো খবরের শিরোনামে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। খুব শীঘ্রই নাকি দ্বিতীয় বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। আর পাত্র কে সেটা তো অনেকেই জানেন। পাত্র হলেন বনি কাপুরের পুত্র তথা বলিউড অভিনেতা অর্জুন কাপুর। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ছেদ হবার পর থেকেই অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী মালাইকা আরোরা। বলিউডের পারফেক্ট কাপলদের মধ্যেও স্থান করে নিয়েছেন এই দুই অভিনেতা অভিনেত্রী। তাই এবারে শুরু হয়েছে তাদের দুজনের বিয়ের চর্চা।
কিছুদিন আগে শোনা যাচ্ছিল মালাইকা নাকি অর্জুনের সঙ্গে ব্রেকআপ করে ফেলেছেন। তবে সেই সমস্ত গুজব কে রীতিমত উড়িয়ে দিয়ে এবার বিয়ের খবর নিয়ে সামনে আসলেন অভিনেত্রী। সরাসরি বিয়ের তারিখ না জানালেও, বলিউডের কিছু গোপন সূত্রের মারফত খবর পাওয়া গিয়েছে, খুব শীঘ্রই অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা বিয়ের বন্ধনে হতে চলেছেন আবদ্ধ। আগামী বছরের কোন একটা সময় তাদের দুজনের বিবাহ হতে পারে। সম্ভবত, আগামী বছরের একেবারে শুরুর দিকেই তারা দুজন নতুন করে পথ চলা শুরু করতে চলেছেন।
এরই মধ্যেই বলিউডে এই খবর নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বলিউডের বিভিন্ন মিডিয়া ক্রিটিক মনে করছেন খবরটি একেবারেই সঠিক। তাদের ধারণা, এই মুহূর্তে অর্জুন কাপুরের হাতে বেশ কয়েকটি সিনেমা থাকার কারণে তারা বিয়েটা করতে পারছেন না। তবে, যত তাড়াতাড়ি অর্জুনের এবং মালাইকার কাজ কমবে, তত তাড়াতাড়ি তারা দুজনে বিয়েটা করে ফেলবেন, এবং কাপুর পরিবারের সদস্য হয়ে যাবেন মালাইকা আরোরা। তবে আপাতত তারা দুজনে অর্জুন কাপুরের পরবর্তী সিনেমার রিলিজ হওয়ার অপেক্ষা করছেন।
ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…
ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…
বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…
গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…