মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। খুব সম্প্রতি নতুন বছরের শুরুটা একসাথে কাটানোর জন্যই নিজেদের ভ্যাকেশন মুড অন করে নিয়েছেন অর্জুন-মালাইকা। আপাতত সেই ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়াতেই।
সম্প্রতি ‘মুভিং ইন উইথ মালাইকা’তে অভিনেত্রী সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন। এই শো থেকেই জানা গিয়েছে আরবাজ খানকে বিয়ের প্রস্তাব প্রথমে অভিনেত্রীই দিয়েছিলেন। একথা অবশ্য জানতেন না অনেকেই। সম্প্রতি সেই কথাই প্রকাশ্যে এসেছে মালাইকার উল্লেখ্য শোয়ের মাধ্যমে। জানা গিয়েছে, একদিন বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন আরবাজ খান। আর সেদিন তাকে আটকাতেই বিয়ের প্রস্তাব রেখেছিলেন অভিনেত্রী। আর অভিনেত্রীর সেই প্রস্তাবের উত্তরে খুব মিষ্টি করেই অভিনেতা জানিয়েছিলেন, জায়গা ও দিন ঠিক করা হলেই তিনি পৌঁছে যাবেন।
তবে সবকিছু ঠিকঠাক এগুলোও কিছু ব্যক্তিগত সমস্যা তাদের সম্পর্কের মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছিল। আর সেই কারণবশতই অভিনেত্রী আরবাজ খানের থেকে বিচ্ছেদ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে তারা আলাদা আলাদা সম্পর্কে যুক্ত থাকলেও একে অপরকে যথেষ্ট সম্মান করে চলেন। কারণ প্রাক্তন স্বামী-স্ত্রী হওয়া ছাড়াও তাদের আরো একটা পরিচয় রয়েছে, তারা আরহানের অভিভাবক। আর সেই দায়িত্ব কখনোই অবহেলা করেননি তারা।
তবে অভিনেত্রী নিজের শোয়ের সাম্প্রতিক একটি পর্বে দ্বিতীয়বার বিয়ে করা নিয়ে মুখ খুলেছেন। অমৃতা ও মালাইকার মায়ের একটি চুড়ি রয়েছে অমৃতার কাছে। অভিনেত্রীর কথায়, তিনি মায়ের প্রিয় মেয়ে তাই এটি তিনিই পেয়েছেন। এটি যেন তিনি নিজের কাছেই রাখেন। এর উত্তরে অমৃতা জানিয়েছেন, তিনি এবং মালাইকা দুজনেই তার মায়ের প্রিয়। তবে এই চুড়িটি তিনিই পেয়েছেন। এরপরে অভিনেত্রী বলেছেন, যদি দ্বিতীয়বার তাদের মধ্যে কারোর বিয়ে হয় তাহলে, সেটা তারই হবে অর্থাৎ মালাইকার। এই কথা বলার পর তিনি নিজেও নিজের হাসি সামলাতে পারেননি।
Val Chmerkovskiy, one of Dancing With the Stars’ most beloved pros, was hospitalized over the…
Sturgill Simpson has surprised fans by releasing his new album Mutiny After Midnight two weeks…
Bachelor Nation is taking over March with a mix of reality TV crossovers and franchise…
Fran Drescher is already imagining herself playing a special role in one of Hollywood’s most…
Cruz Beckham’s first headline tour with his band The Breakers has already made headlines —…
Hulu’s hit series Paradise may explore survival and family in a post-apocalyptic world, but off-screen,…