মালাইকা অরোরা (Malaika Arora) এভারগ্রিন। তিনি সব ধরনের পোশাকেই সাবলীল। পাপারাৎজিদের একাংশের স্পটলাইট প্রায় সবসময়ই মালাইকাকে ঘিরে থাকে। ফলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর একাধিক ছবি ও ভিডিও। মালাইকাও পাপারাৎজিদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করেন। সম্প্রতি ‘ঝলক দিখলা যা’-র সেট থেকে ভাইরাল হল মালাইকার একটি ভিডিও।
ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-য় বিচারকের আসনে রয়েছেন মালাইকা। এদিন পাপারাৎজিদের অনুরোধে স্টুডিওর বাইরে বেরিয়ে আসেন তিনি। মালাইকার পরনে ছিল গাঢ় সবুজ রঙের শর্ট ড্রেস। ড্রেস জুড়ে রয়েছে সিকুইনের কারুকার্য। সবুজ রঙের ড্রেসে রয়েছে মেরুন সুতোর এমব্রয়ডারি। ড্রেসটি পশমিনার ধরনে তৈরি। শীতের মরসুমে এই ধরনের ড্রেস যথেষ্ট আরামদায়ক। ড্রেসের নেকলাইন সামান্য ডিপ। ফলে দৃশ্যমান হয়েছে মালাইকার ক্লিভেজ। নেকলাইন জুড়ে রয়েছে মিরর ওয়ার্ক। এই ড্রেসের সাথে মেরুন রঙের ফুলস্লিভ জ্যাকেট টিম আপ করেছিলেন মালাইকা। জ্যাকেটটি আলতো করে কাঁধের উপর ফেলে রেখেছিলেন তিনি। জ্যাকেটেও রয়েছে সিকুইনের কারুকার্য। জ্যাকেট জুড়ে রয়েছে মেরুন ও অফ হোয়াইট সুতোর এমব্রয়ডারি।
এই ড্রেসের সাথে মালাইকার মেকআপ যথেষ্ট সুন্দর। শিমারি আইশ্যাডো ও কালো আইলাইনারের ব্যবহার রয়েছে তাঁর দুই চোখে। ন্যুড পিঙ্ক শেডের লিপস্টিকে রাঙানো ঠোঁট। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে মালাইকার সিল্কি চুল। মালাইকার গলায় রয়েছে ড্রেসের সাথে মানানসই ঈজিপশিয়ান নেকপিস। বাঁ হাতে রয়েছে অনেকগুলি অক্সিডাইজড বালা। হাতের আঙুলে রয়েছে আংটি। মালাইকার সাজ সম্পূর্ণ করেছে তাঁর পায়ের সোনালি হাই হিল ব্যালেরিনা।
মালাইকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনুরাগীদের একাংশ তাঁকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। তবে অনেকে তাঁর সমালোচনা করেছেন। তবে মালাইকা নেতিবাচক মনোভাবকে পাত্তা দেননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…