খেলা

MS Dhoni: ধোনির প্রথম প্রেমিকার সৌন্দর্যের সামনে ফ্যাকাসে তাবড় তাবড় অভিনেত্রীরা, রইল ছবি

এশিয়া কাপের রমরমা ছাড়িয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আরও একটি সংবাদ ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। আর সেই ঘটনা আর কিছুই নয় বরং ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তার প্রথম বান্ধবী প্রিয়াংকা ঝাঁ-র সংক্ষিপ্ত প্রেমের কাহিনী নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনি সাক্ষি ধোনির সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার পূর্বে প্রিয়াংকার সৌন্দর্যে মোহিত হয়েছিলেন এবং বেশ কয়েক বছর তারা একে অন্যের সঙ্গে ডেট করেছিলেন। তবে একটি দূর্ঘটনা মহেন্দ্র সিং ধোনির জীবন অন্ধকারে নিমজ্জিত করে দেয়। কারণ ঐ দূর্ঘটনায় প্রিয়াংকার মৃত্যু হয়।

বর্তমানে সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণ মাহেন্দ্র সিং ধোনির মৃত বান্ধবী প্রিয়াঙ্কা ঝাঁকে দেখে নেট প্রেমীরা বলেছেন, মালাইকা অরোরার চেয়ে বেশি সুন্দরী ছিলেন মহেন্দ্র সিং ধোনির মৃত বান্ধবী প্রিয়াঙ্কা ঝাঁ। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রথম প্রেমিকা প্রিয়াঙ্কা ঝা-এর সৌন্দর্যের সামনে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও অনুষ্কা শর্মার সৌন্দর্যও বিবর্ণ।

মহেন্দ্র সিং ধোনির জীবনে অকল্পনীয় এই ঘটনাটি ঘটেছিল ২০০৪ সালে, যখন নাইরোবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় যুব সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে ধোনি খেলায় ব্যস্ত ছিলেন। ওই সময় সড়ক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে যান তার প্রথম প্রেমিকা প্রিয়াঙ্কা ঝাঁ। দেশে ফিরে মাহি জানতে পারেন দুর্ঘটনার খবরটি।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর বর্তমানে রাঁচিতে স্ত্রী সাক্ষী এবং কন্যা জিভার সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন ভারতের সফলতম অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বর্তমানে নিয়মিতভাবে খেলছেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ভারতীয় প্রিমিয়ার লিগ তথা আইপিএল। তিনি পৃথিবীর একমাত্র অধিনায়ক যিনি বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা কর্তৃক আয়োজিত সকল প্রকার টুর্নামেন্টের শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026