বিনোদন

বেরিয়ে আসল ভিতরের প্যান্ট, মালাইকার জিম লুক তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, দেখুন ছবি

সম্প্রতি বলিউড দিভা মালাইকা অরোরা (Malaika Arora) বেরিয়ে আসছিলেন নিজের জিম থেকে। তাঁর পরনে ছিল গ্রে অ্যান্ড হোয়াইট রঙের জিম আউটফিট। এই সময় ক্যামেরাবন্দি হলেন মালাইকা। তাঁর সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মালাইকার পোশাক দেখে নেটিজেনদের ধারণা হয় তাঁর পোশাকের ফাঁক দিয়ে অন্তর্বাস দৃশ্যমান হচ্ছে। তোলপাড় শুরু হয়ে যায় সাইবার দুনিয়ায়। প্রকৃতপক্ষে এটি একটি বিশেষ ডিজাইনের জিম আউটফিট। মালাইকা বা তাঁর বয়সের মহিলারা ওয়ার্কআউট করার সময় নিজেদের কমফর্টের জন্য এই ধরনের পোশাক পরেন।

কিছুদিন আগে  গোয়ায় ভ‍্যাকেশন কাটাতে গিয়েছিলেন মালাইকা এবং তাঁর বয়ফ্রেন্ড অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অর্জুন ও মালাইকার একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে মালাইকা সুইমিং কস্টিউম পরে পুলের ধারে দাঁড়িয়ে রয়েছেন এবং অর্জুন সুইমিং পুলের জলে নেমে মালাইকার ছবি তুলছেন।  এছাড়া অর্জুন ও মালাইকা গোয়া থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি শেয়ার করেছিলেন।

মালাইকা ও অর্জুনের বয়সের ফারাক পনেরো বছর।  এর ফলে ইদানিং  অযথা মালাইকাকে তাঁর বয়স নিয়ে কটূক্তি করা শুরু হয়েছে।  ভারতবর্ষে বরাবর একটি প্রবাদ প্রচলিত রয়েছে, তা হলো ‘মেয়েরা কুড়িতে বুড়ি’। এই প্রবাদকে অন্ধভাবে অনুসরণ করে মেয়েদের ত্রিশ বছর বয়স হতেই সমাজ মেয়েদের ‘বুড়ি’ বলতে শুরু করে। এই কারণেই একবিংশ শতাব্দীতে এসেও মালাইকার সাতচল্লিশ বছর বয়স নেটিজেনদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে।  কিন্তু ‘মেয়েরা কুড়িতে বুড়ি’ এই প্রবাদটির অন্তর্নিহিত অর্থ হলো মেয়েরা খুব তাড়াতাড়ি সামাজিক প্রভাবে ও বৈজ্ঞানিক কারণে ছেলেদের তুলনায় বেশী ‘ম্যাচিওর’ হয়ে যান। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ এই প্রবাদটির ভুল ব্যাখ্যা করে।  সমাজে আজও মেয়েদের বিয়ের জন্য বয়সে বড় পাত্রের খোঁজ করা হয়।  কিন্তু একটি মেয়ে যদি তাঁর থেকে বয়সে ছোট একটি ছেলেকে বিয়ে করেন, তাহলে তিনি সমাজের চক্ষুশূল হয়ে যান।

এর আগে মালাইকা বিয়ে করেছিলেন অভিনেতা আরবাজ খানকে (Arbaz khan)। কিন্তু আরবাজের বেআইনি ক্রিকেট বেটিং মামলা তাঁদের বহুদিনের দাম্পত্যে চিড় ধরিয়ে দেয়। অপরদিকে আরবাজ তাঁর বিদেশিনী বান্ধবীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।  মালাইকা ও আরবাজের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।  বহুদিন সিঙ্গল থাকার পর মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক তৈরী হয়।  গত বছর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026